প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

কোচ পরিবর্তনের পরও ভাগ্যের চাকা ঘুরছে না তিউনিসিয়ার। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে জাপানের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল হজম করেছে উত্তর আফ্রিকার দলটি। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দ্বিতীয় ম্যাচ শেষেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের। প্রথমার্ধে জাপানের বিপক্ষে আক্রমণ ও বল দখলেও পিছিয়ে ছিল তিউনিসিয়া। ম্যাচের চতুর্থ মিনিটে জাপানের কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোল হজম করে তিউনিসিয়া। বাঁদিক থেকে নাকামুরার পাস থেকে বল জালে পাঠান কামাডা। এরপর একের পর এক আক্রমণ চালায় সামুরাই ব্লুরা। তবে কোনোমতে তাদের আক্রমণ ঠেকায় তিউনিসিয়া। কিন্তু ৩১তম মিনিটে আরও একটি গোল আদায় করে নেয় জাপান। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে পান আয়াসে উয়েদা। এরপর আরও কিছু আক্রমণ করেছে জাপান, তবে গোলের দেখা পায়নি তারা। এখন দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে হবে তিউনিসিয়াকে, না হলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে তাদের।

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

কোচ পরিবর্তনের পরও ভাগ্যের চাকা ঘুরছে না তিউনিসিয়ার। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে জাপানের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল হজম করেছে উত্তর আফ্রিকার দলটি। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দ্বিতীয় ম্যাচ শেষেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের।

প্রথমার্ধে জাপানের বিপক্ষে আক্রমণ ও বল দখলেও পিছিয়ে ছিল তিউনিসিয়া। ম্যাচের চতুর্থ মিনিটে জাপানের কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোল হজম করে তিউনিসিয়া। বাঁদিক থেকে নাকামুরার পাস থেকে বল জালে পাঠান কামাডা।

এরপর একের পর এক আক্রমণ চালায় সামুরাই ব্লুরা। তবে কোনোমতে তাদের আক্রমণ ঠেকায় তিউনিসিয়া। কিন্তু ৩১তম মিনিটে আরও একটি গোল আদায় করে নেয় জাপান। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে পান আয়াসে উয়েদা।

এরপর আরও কিছু আক্রমণ করেছে জাপান, তবে গোলের দেখা পায়নি তারা। এখন দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে হবে তিউনিসিয়াকে, না হলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে তাদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow