প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার্তদের পাশে আছেন এবং শুরু থেকেই সার্বিক পর্যবেক্ষণ করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী সরেজমিনে প্রতিনিধি পাঠিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। বন্যার্তদের খবর নিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসদুল হাবিব দুলু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ চৌধুরীকে পাঠিয়েছেন। তিনি অত্যন্ত মানবিক ও আন্তরিক।  তিনি আরও বলেন, বাংলাদেশে ইতিহাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড ও টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে যায়, প্রধানমন্ত্রীর দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তারেক রহমান ও বিএনপি অতীতেও আপনাদের সাথে ছিল, বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে।  এসময় ডা. শাহাদাত বলেন, আজকে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে এটা আজ শেষ নয়, চলতেই থাকবে। যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার্তদের পাশে আছেন এবং শুরু থেকেই সার্বিক পর্যবেক্ষণ করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী সরেজমিনে প্রতিনিধি পাঠিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। বন্যার্তদের খবর নিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসদুল হাবিব দুলু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ চৌধুরীকে পাঠিয়েছেন। তিনি অত্যন্ত মানবিক ও আন্তরিক। 

তিনি আরও বলেন, বাংলাদেশে ইতিহাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড ও টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে যায়, প্রধানমন্ত্রীর দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। তারেক রহমান ও বিএনপি অতীতেও আপনাদের সাথে ছিল, বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে। 

এসময় ডা. শাহাদাত বলেন, আজকে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে এটা আজ শেষ নয়, চলতেই থাকবে। যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদের জন্য টিন ও অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়িয়ে তারেক রহমানের হাত ধরে মানবিক চট্টগ্রাম গড়তে চাই। এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের ওপর আওয়ামী সরকারের নির্যাতন ও জুলুমের ইতিহাসও তুলে ধরেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইফতেখার হোসেনের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনজুরুল আলম তালুকদার, বিএনপি নেতা আবদুল মাবুদ, শহীদ খান, মোর্শেদুল আলম, সাইফুল ইসলাম প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow