প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণ দেশে গণতন্ত্রের পুনঃযাত্রায় এক মাইলফলক হিসেবে কাজ করবে। উপাচার্য বলেন, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে মহান স্বপ্ন নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তারেক রহমানের দায়িত্ব নেওয়ার মাধ্যমে মানুষের সেই স্বপ্ন পূরণের দ্বার উন্মোচিত হলো। তিনি আরও বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে জাতি অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি সাধন করবে। দেশের জনগণ একটি শিক্ষিত, দক্ষ, কর্মঠ, স্বাস্থ্যবান এবং নৈতিকভাবে আলোকিত সম্মানিত জাতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে সমাসীন হবে। রকিব হাসান প্রান্ত/এসআর/জেআইএম

প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণ দেশে গণতন্ত্রের পুনঃযাত্রায় এক মাইলফলক হিসেবে কাজ করবে।

উপাচার্য বলেন, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে মহান স্বপ্ন নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তারেক রহমানের দায়িত্ব নেওয়ার মাধ্যমে মানুষের সেই স্বপ্ন পূরণের দ্বার উন্মোচিত হলো।

তিনি আরও বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে জাতি অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি সাধন করবে। দেশের জনগণ একটি শিক্ষিত, দক্ষ, কর্মঠ, স্বাস্থ্যবান এবং নৈতিকভাবে আলোকিত সম্মানিত জাতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে সমাসীন হবে।

রকিব হাসান প্রান্ত/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow