প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে এমপিকে শিশির মনিরের চিঠি
ঈদুল ফিতরের ১০ দিন পেরিয়ে গেলেও সুনামগঞ্জ-২ আসনের সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছায়নি—এমন অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সোমবার (৩০ মার্চ) এই চিঠি পাঠানো হয়। তবে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশির মনির মিডিয়া সেল থেকে চিঠিটি প্রচার করা হয়েছে। চিঠিতে শিশির মনির উল্লেখ করেন, বিষয়টি অত্যন্ত জরুরি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চিঠির শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ বিষয়ে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী কালবেলাকে বলেন, ‘এরকম কোন চিঠি আমি হাতে পাইনি’। উল্লেখ্য, মোহাম্মদ শিশির মনির সুনামগঞ্জ-২ নির্বাচনী আসন থেকে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ঈদুল ফিতরের ১০ দিন পেরিয়ে গেলেও সুনামগঞ্জ-২ আসনের সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছায়নি—এমন অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
সোমবার (৩০ মার্চ) এই চিঠি পাঠানো হয়। তবে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশির মনির মিডিয়া সেল থেকে চিঠিটি প্রচার করা হয়েছে।
চিঠিতে শিশির মনির উল্লেখ করেন, বিষয়টি অত্যন্ত জরুরি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চিঠির শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী কালবেলাকে বলেন, ‘এরকম কোন চিঠি আমি হাতে পাইনি’।
উল্লেখ্য, মোহাম্মদ শিশির মনির সুনামগঞ্জ-২ নির্বাচনী আসন থেকে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
What's Your Reaction?