প্রধানমন্ত্রীর গাড়ি বহরে পাথর নিক্ষেপ নাকি অন্য কিছু তদন্তে পুলিশ

বরিশালে যাত্রাপথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহরে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এই বিষয়কে কেন্দ্র করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। তবে এটি ইট নাকি পাথরের টুকরা সেটি যাছাই-বাছাই করা হচ্ছে। এটি কীভাবে গাড়িতে এসে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুন প্রধানমন্ত্রীর বরিশাল সফর / সড়কে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সড়ক পথে গাড়ি বহর নিয়ে সকালে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ গেলে তার গাড়িকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে কে বা কারা। সেই পাথর গিয়ে পড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপ গাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খানিকটা দূর থেকে প্রধানমন্ত্রীর বহরকে লক্ষ্য করে এই পাথরের টুকরা নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিক এক যুবককে ঘটনাস্থল থেকে সটকে য

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে পাথর নিক্ষেপ নাকি অন্য কিছু তদন্তে পুলিশ

বরিশালে যাত্রাপথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহরে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এই বিষয়কে কেন্দ্র করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

তবে এটি ইট নাকি পাথরের টুকরা সেটি যাছাই-বাছাই করা হচ্ছে। এটি কীভাবে গাড়িতে এসে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সড়ক পথে গাড়ি বহর নিয়ে সকালে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ গেলে তার গাড়িকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে কে বা কারা। সেই পাথর গিয়ে পড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপ গাড়িতে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খানিকটা দূর থেকে প্রধানমন্ত্রীর বহরকে লক্ষ্য করে এই পাথরের টুকরা নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিক এক যুবককে ঘটনাস্থল থেকে সটকে যেতে দেখা যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজতে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা।

আরও জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি সাধুরব্রিজ আসার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানাতে বিভিন্ন স্লোগান দেন। প্রধানমন্ত্রী সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। হঠাৎ প্রধানমন্ত্রীর বাসের পেছনে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৃতীয় জিপ গাড়িটির সামনে একটি পাথরের টুকরো এসে পড়ে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, ‘কোনো গাড়ির টায়ার থেকে ওই টুকরো আসছে কি না, নাকি কেউ নিক্ষেপ করেছে বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি কিংবা মামলাও হয়নি। এটি নিয়ে গভীর তদন্ত চলছে।’

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘এটি ইট নাকি পাথরের টুকরা সেটি যাছাই-বাছাই করা হচ্ছে। এটি কিভাবে গাড়িতে এসে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই।’

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow