প্রধানমন্ত্রীর পরিচয় ব্যবহার করে জালিয়াতি, প্রতারক গ্রেফতার

  প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন মন্ত্রীর পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে জড়িতদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে গ্রেফতার, প্রতারণার কৌশল, জব্দকৃত আলামত এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতার আসামির সংখ্যা, পরিচয়, প্রতারণার ধরন ব্রিফিংয়ে বিষয়ে বিস্তারিত জানা যাবে। টিটি/এসএনআর

প্রধানমন্ত্রীর পরিচয় ব্যবহার করে জালিয়াতি, প্রতারক গ্রেফতার

 

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন মন্ত্রীর পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে জড়িতদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়ে আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে গ্রেফতার, প্রতারণার কৌশল, জব্দকৃত আলামত এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতার আসামির সংখ্যা, পরিচয়, প্রতারণার ধরন ব্রিফিংয়ে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

টিটি/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow