স্কুল থেকে বেরিয়ে আর ফেরেনি তাজিম, উৎকণ্ঠায় প্রহর গুনছে পরিবার
ঢাকার সাভারের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে স্কুল ছুটির পর থেকে ওই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিক্ষার্থীর নাম নুরুল আহমেদ তাজিম। সে সাভারের নামা বাজার এলাকার বাসিন্দা এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাজিমের বাবা তছলিম রহমান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুর ২টার দিকে স্কুল ছুটির পর স্কুলের পরিবহনেই বাসায় ফেরার কথা ছিল তার ছেলের। তবে নির্ধারিত সময়ে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা প্রথমে স্কুল, সহপাঠী ও আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান না পাওয়ায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। এদিকে, সাভারের অন্যতম নিরাপত্তাবেষ্টিত ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় অন্যান্য অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই স্কুল থেকে শিক্ষার্থীদের নিরাপদ
ঢাকার সাভারের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে স্কুল ছুটির পর থেকে ওই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর নাম নুরুল আহমেদ তাজিম। সে সাভারের নামা বাজার এলাকার বাসিন্দা এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
তাজিমের বাবা তছলিম রহমান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুর ২টার দিকে স্কুল ছুটির পর স্কুলের পরিবহনেই বাসায় ফেরার কথা ছিল তার ছেলের। তবে নির্ধারিত সময়ে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা প্রথমে স্কুল, সহপাঠী ও আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান না পাওয়ায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
এদিকে, সাভারের অন্যতম নিরাপত্তাবেষ্টিত ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় অন্যান্য অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই স্কুল থেকে শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছানোর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন।
নিখোঁজ তাজিমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি নুরুল আহমেদ তাজিমের সন্ধান পান বা কোথাও দেখতে পান, তাহলে দ্রুত পরিবারের দেওয়া মোবাইল নম্বরে (০১৭০৩-৭৬৭৬৬৬) অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মৌখিকভাবে বিষয়টি জানার পর আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, জিডি হওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত শিশুটি উদ্ধারে পুলিশকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
What's Your Reaction?