প্রধানমন্ত্রীর লাইফস্টাইল থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় আছে: আমান উল্লাহ

রাস্তায় লালবাতি জ্বললে প্রধানমন্ত্রীর গাড়ি থেমে যায়,এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় আছে বলে মন্তব্য করেছেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে কারো প্রতি জুলুম অত্যাচার করা যাবে না। কোন ধরনের চাঁদাবাজি দখলবাজি এবং মাদকের প্রতি জিরো টলারেন্স থাকতে হবে। এর দৃষ্টান্ত হতে পারেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবনে থেকেও শুধুমাত্র লাইফস্টাইল এর কারণে আজ জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার কয়েক শতাধিক মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি তাদের মাঝে সনদ বিতরণ করেন। এতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ( বিশ্বকোষ) জাকির হোসাইন, কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ আল-আমিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর লাইফস্টাইল থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় আছে: আমান উল্লাহ

রাস্তায় লালবাতি জ্বললে প্রধানমন্ত্রীর গাড়ি থেমে যায়,এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় আছে বলে মন্তব্য করেছেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে কারো প্রতি জুলুম অত্যাচার করা যাবে না। কোন ধরনের চাঁদাবাজি দখলবাজি এবং মাদকের প্রতি জিরো টলারেন্স থাকতে হবে। এর দৃষ্টান্ত হতে পারেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবনে থেকেও শুধুমাত্র লাইফস্টাইল এর কারণে আজ জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার কয়েক শতাধিক মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি তাদের মাঝে সনদ বিতরণ করেন।

এতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ( বিশ্বকোষ) জাকির হোসাইন, কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ আল-আমিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow