প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের ফাইনালে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৃতি শিক্ষার্থী মিতুল হাসান (১৩)। তিনি ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শনিবার (২০ জুন) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেন মিতুল।  তিনি ফুলবাড়ীয়া উপজেলার মৌহাওতলা এলাকার বাসিন্দা মুরাদ হাসানের ছেলে এবং ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দলের হয়ে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে মিতুল হাসান পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি মেডেল ও নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেন। মিতুলের এ অর্জনে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে মিতুল আরও বড় পরিসরে দেশের ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow