প্রবাসী ও সংখ্যালঘু পরিবারের নিরাপত্তায় এমপি আতাউরের হটলাইন সেবা চালু

প্রবাসী পরিবার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ‘হটলাইন সেবা’ ও ‘ডিজিটাল তথ্য সেবা’র ব্যবস্থা করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমান সময়ের সামাজিক নিরাপত্তা ও ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। যেকোনো প্রয়োজনে নাগরিকরা সরাসরি নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন। প্রবাসীদের পরিবারের যেকোনো সংকট বা নিরাপত্তাজনিত সমস্যায় তাৎক্ষণিক সহায়তা, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিতকরণসহ জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নিচের নম্বরগুলো উন্মুক্ত করা হয়েছে (১) ০১৩৫০-১৭৩৭৩৭ (২) ০১৩৫০-১৭৩৭১(৩) ০১৩৫০-১৭৩৭৭৭। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিজিটাল তথ্য সেবা নড়াইল-২’ ফেসবুক পেজের মাধ্যমেও নাগরিকরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু জানান, নড়াইলের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্

প্রবাসী ও সংখ্যালঘু পরিবারের নিরাপত্তায় এমপি আতাউরের হটলাইন সেবা চালু

প্রবাসী পরিবার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ‘হটলাইন সেবা’ ও ‘ডিজিটাল তথ্য সেবা’র ব্যবস্থা করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমান সময়ের সামাজিক নিরাপত্তা ও ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

যেকোনো প্রয়োজনে নাগরিকরা সরাসরি নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন। প্রবাসীদের পরিবারের যেকোনো সংকট বা নিরাপত্তাজনিত সমস্যায় তাৎক্ষণিক সহায়তা, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিতকরণসহ জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নিচের নম্বরগুলো উন্মুক্ত করা হয়েছে (১) ০১৩৫০-১৭৩৭৩৭ (২) ০১৩৫০-১৭৩৭১(৩) ০১৩৫০-১৭৩৭৭৭।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিজিটাল তথ্য সেবা নড়াইল-২’ ফেসবুক পেজের মাধ্যমেও নাগরিকরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু জানান, নড়াইলের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবাসীদের পরিবার যেন দেশে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করাই এই হটলাইন সেবার মূল উদ্দেশ্য। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে নড়াইলকে এগিয়ে নিতে এই ধরনের প্রযুক্তিগত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে নড়াইর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগে কর্মরত ড. খান আব্দুস সোবহান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল খবির রাজু, পূজা উদযাপন কমিটির সভাপতি পংকজ বিহারী ঘোষ, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমসহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow