প্রবাসী পল্লীর চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রবাসী পল্লী লিমিটেডের চেয়ারম্যান মহিদুর রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতে রিটের অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। গত ১৭ বছরে বিভিন্ন মামলার রিটকে প্রভাব ও কৌশলগতভাবে ব্যবহার করে তিনি অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছেন বলে অনেকেই দাবি করেছেন। অভিযুক্ত মহিদুর সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের ভাই। এদিকে মহিদুর রহমান পরিচালিত বিভিন্ন আর্থিক ও বিনিয়োগ কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করা হয়ে তার প্রতিষ্ঠানের নামে। এতে করে হাজার হাজার গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হওয়ার আশঙ্কায় রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বিনিয়োগের নামে দীর্ঘদিন ধরে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও অনেকেই এখন পর্যন্ত তাদের অর্থ ফেরত পাননি। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগীদের পক্ষ হয়ে হারুন সরকার নামে এক গ্রাহক প্রতিকার চেয়ে নরসিংদীর মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, বনানীর প্রবাসী পল্লী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহিদুর রহমান। প্রায় এক বছর আগে মাধবদী এল

প্রবাসী পল্লীর চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
প্রবাসী পল্লী লিমিটেডের চেয়ারম্যান মহিদুর রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতে রিটের অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। গত ১৭ বছরে বিভিন্ন মামলার রিটকে প্রভাব ও কৌশলগতভাবে ব্যবহার করে তিনি অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছেন বলে অনেকেই দাবি করেছেন। অভিযুক্ত মহিদুর সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের ভাই। এদিকে মহিদুর রহমান পরিচালিত বিভিন্ন আর্থিক ও বিনিয়োগ কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করা হয়ে তার প্রতিষ্ঠানের নামে। এতে করে হাজার হাজার গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হওয়ার আশঙ্কায় রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বিনিয়োগের নামে দীর্ঘদিন ধরে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও অনেকেই এখন পর্যন্ত তাদের অর্থ ফেরত পাননি। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগীদের পক্ষ হয়ে হারুন সরকার নামে এক গ্রাহক প্রতিকার চেয়ে নরসিংদীর মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, বনানীর প্রবাসী পল্লী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহিদুর রহমান। প্রায় এক বছর আগে মাধবদী এলাকার কান্দাইল মৌজার প্রায় পাঁচ একর জমি রাতের আঁধারে দখল করে নেয়। এর পর সেখানে বালি ভরাট করে ফেলে। তারপর সেখানে গত ২৮ ফেব্রুয়ারি পাকা দেয়াল নির্মাণ করতে গেলে আমরা বাধা দিই। এই অবস্থায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে মারধর করা হয়। হত্যার হুমকিও দেয় তারা। অভিযোগে আরও বলা হয়, মহিদুরের লোকজন হুমকি দেয় যে, মামলা প্রত্যাহারসহ জমি প্রবাসী পল্লীর নামে লিখে দিতে হবে। না হলে প্রাণে মেরে ফেলা হবে। পরবর্তী সময়ে সবার ন্যায্য পাওনা বুঝিযে দিতে চেয়ে হাইকোর্টে একটি রিট করেন মহিদুর। সেই রিটের কারণে আমরা আমাদের ফসলি জমি এখনো ফেরত পাইনি। এমনকি জমির মুল্যও কেউ ফেরত পায়নি। তাই আইনানুগ সমাধান প্রত্যাশা করছি। তাছাড়া প্রবাসী পল্লী লিমিটেডের চেয়ারম্যান মহিদুর রহমানের বিরুদ্ধে নরসিংদী সদর সিনিয়র সহকারী জজ আদালতেও অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এসব অভিযোগের বিষয়ে মহিদুর রহমানের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোন কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow