প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ধর্ষককে ছিনিয়ে নিতে হামলা-ভাঙচুর, আহত ৫

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের সময় রানা মিয়া (২০) নামে এক কলেজছাত্রকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে ওই কলেজছাত্রের পরিবারের লোকজন প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর পরিবারের পাঁচজন আহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের চান মিয়ার ছেলে লিটন আহম্মেদ (৪০), আব্দুল খালেকের ছেলে রাশিক আলী (১৯), রাসেল মিয়া (৩৫), সাহেব আলীর ছেলে সুমন হোসেন (২৫) ও ভুলু মণ্ডলের ছেলে সাহেব আলী মণ্ডল (৬০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে ছয়মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রানা মিয়ার পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রানা মিয়া কৌশলে প্রবাসীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে রানা মিয়াকে প্রবাসীর ঘরে আটক রাখে। রোববার সকালে সংবাদ পেয়ে রানা মিয়ার মামা আমিনুল ইসল

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ধর্ষককে ছিনিয়ে নিতে হামলা-ভাঙচুর, আহত ৫

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের সময় রানা মিয়া (২০) নামে এক কলেজছাত্রকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে ওই কলেজছাত্রের পরিবারের লোকজন প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের চান মিয়ার ছেলে লিটন আহম্মেদ (৪০), আব্দুল খালেকের ছেলে রাশিক আলী (১৯), রাসেল মিয়া (৩৫), সাহেব আলীর ছেলে সুমন হোসেন (২৫) ও ভুলু মণ্ডলের ছেলে সাহেব আলী মণ্ডল (৬০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে ছয়মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রানা মিয়ার পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রানা মিয়া কৌশলে প্রবাসীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে রানা মিয়াকে প্রবাসীর ঘরে আটক রাখে।

রোববার সকালে সংবাদ পেয়ে রানা মিয়ার মামা আমিনুল ইসলাম ও তার লোকজন প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে রানা মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাধা দিলে হামলাকারীদের মারধরে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলবি/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow