প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, গাছে বেঁধে রাখলো গ্রামবাসী

ফরিদপুরের মধুখালীতে পরকীয়ার অভিযোগে এক যুবক ও এক প্রবাসীর স্ত্রীকে আমগাছে বেঁধে রেখে হেনস্তা করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গাংনী পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে থাকা অলেমানের স্ত্রীর সঙ্গে একই এলাকার যুবক রাকিব শেখের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নিয়ে বিয়ের আগের থেকে গুঞ্জন চলছিল। দীর্ঘদিনের এই সম্পর্কের জের ধরে সকালে দুজনকে নির্জন ঘরে দেখতে পেয়ে প্রতিবেশীরা তাদের আটক করে। পরে তাদেরকে বাড়ির সামনে গাছে বেঁধে রাখে। এদিকে অভিযুক্ত যুবক দাবি করে বলেন, আমার সঙ্গে এই মেয়ের বিয়ের আগে থেকেই প্রেমের সম্পর্ক রয়েছে। আমি তার সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। অপরদিকে ওই নারীর পরিবারের সদস্যরা বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে। এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, গাছে বেঁধে রাখলো গ্রামবাসী

ফরিদপুরের মধুখালীতে পরকীয়ার অভিযোগে এক যুবক ও এক প্রবাসীর স্ত্রীকে আমগাছে বেঁধে রেখে হেনস্তা করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গাংনী পাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে থাকা অলেমানের স্ত্রীর সঙ্গে একই এলাকার যুবক রাকিব শেখের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নিয়ে বিয়ের আগের থেকে গুঞ্জন চলছিল। দীর্ঘদিনের এই সম্পর্কের জের ধরে সকালে দুজনকে নির্জন ঘরে দেখতে পেয়ে প্রতিবেশীরা তাদের আটক করে। পরে তাদেরকে বাড়ির সামনে গাছে বেঁধে রাখে।

এদিকে অভিযুক্ত যুবক দাবি করে বলেন, আমার সঙ্গে এই মেয়ের বিয়ের আগে থেকেই প্রেমের সম্পর্ক রয়েছে। আমি তার সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। অপরদিকে ওই নারীর পরিবারের সদস্যরা বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow