প্রশংসায় ভাসছেন তটিনী
তরুণ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আবারও হাজির হয়েছেন নতুন এক আবেগঘন গল্প নিয়ে। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘তোর মায়ায়’ নাটকে প্রেম, অভিমান আর দুই পরিবারের দীর্ঘদিনের টানাপোড়েনের ভেতর দিয়ে উঠে এসেছে সম্পর্কের এক হৃদয়ছোঁয়া অধ্যায়। রুবেল হাসানের নির্মাণে এ নাটকে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, যেখানে ভালোবাসা আর পারিবারিক দ্বন্দ্বের সংঘাতে তৈরি হয়েছে নাটকীয় এক গল্পের আবহ।
রোববার ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দিনে নাটকটি দেখেছেন ৩৭ লাখের অধিক দর্শক। মন্তব্যের ঘরেও প্রশংসায় ভাসছেন নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা। অনেকেই অভিনয়ের পাশাপাশি গল্পের প্রশংসা করছেন।
নাটকের চিত্রনাট্যে দেখানো হয়েছে, দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব এসে পড়ে প্রেমিকযুগল আহান ও আদিয়ার সম্পর্কেও। ভুল বোঝাবুঝি ও মানসিক চাপে একপর্যায়ে তারা ভয়াবহ এক সিদ্ধান্ত নেয়। তাদের জীবনের সেই পরিণতির গল্পে এগিয়ে যায় নাটকটি।
প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে বেশ কিছু নাটক প্রচার হচ্ছে ক্যাপিটাল ড্রামা চ্যানেল
তরুণ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আবারও হাজির হয়েছেন নতুন এক আবেগঘন গল্প নিয়ে। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘তোর মায়ায়’ নাটকে প্রেম, অভিমান আর দুই পরিবারের দীর্ঘদিনের টানাপোড়েনের ভেতর দিয়ে উঠে এসেছে সম্পর্কের এক হৃদয়ছোঁয়া অধ্যায়। রুবেল হাসানের নির্মাণে এ নাটকে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, যেখানে ভালোবাসা আর পারিবারিক দ্বন্দ্বের সংঘাতে তৈরি হয়েছে নাটকীয় এক গল্পের আবহ।
রোববার ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দিনে নাটকটি দেখেছেন ৩৭ লাখের অধিক দর্শক। মন্তব্যের ঘরেও প্রশংসায় ভাসছেন নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা। অনেকেই অভিনয়ের পাশাপাশি গল্পের প্রশংসা করছেন।
নাটকের চিত্রনাট্যে দেখানো হয়েছে, দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব এসে পড়ে প্রেমিকযুগল আহান ও আদিয়ার সম্পর্কেও। ভুল বোঝাবুঝি ও মানসিক চাপে একপর্যায়ে তারা ভয়াবহ এক সিদ্ধান্ত নেয়। তাদের জীবনের সেই পরিণতির গল্পে এগিয়ে যায় নাটকটি।
প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে বেশ কিছু নাটক প্রচার হচ্ছে ক্যাপিটাল ড্রামা চ্যানেলে। পারিবারিক ও প্রেমের গল্পে সাজানো হয়েছে এবারের আয়োজন। ঈদের দিন থেকে প্ল্যাটফর্মটিতে প্রচার হয়েছে ‘কাজল চোখের মেয়ে’, ‘বোন যখন জা’, ‘অচেনা আমি’ নাটকগুলো।