প্রাইভেটকার আটক করে নিজের বলে দাবি, এএসআই কারাগারে

গাজীপুরে একটি প্রাইভেটকার আটক করে তা আত্মসাতচেষ্টার ঘটনায় আলমগীর হোসেন নামের মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পুলিশ জানায়, বুধবার (৬ মে) রাতে পূবাইল থানার অধীন একটি এলাকায় তল্লাশির নামে একটি প্রাইভেটকার আটক করেন এএসআই আলমগীর। পরে সেটি নিজের দাবি করে আত্মসাতের চেষ্টা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে পূবাইল থানার আত্মসাত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশার (অপরাধ, দক্ষিণ বিভাগ) মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা কারাগারে রয়েছেন। আলমগীর হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকাসক্তি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল বলে জানা গেছে। সবশেষ অভিযোগের পর তাকে ডোপ টেস্টের জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। আমিনুল ইসলাম/এসআর/এএসএম

প্রাইভেটকার আটক করে নিজের বলে দাবি, এএসআই কারাগারে

গাজীপুরে একটি প্রাইভেটকার আটক করে তা আত্মসাতচেষ্টার ঘটনায় আলমগীর হোসেন নামের মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

পুলিশ জানায়, বুধবার (৬ মে) রাতে পূবাইল থানার অধীন একটি এলাকায় তল্লাশির নামে একটি প্রাইভেটকার আটক করেন এএসআই আলমগীর। পরে সেটি নিজের দাবি করে আত্মসাতের চেষ্টা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে পূবাইল থানার আত্মসাত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশার (অপরাধ, দক্ষিণ বিভাগ) মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা কারাগারে রয়েছেন।

আলমগীর হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকাসক্তি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল বলে জানা গেছে। সবশেষ অভিযোগের পর তাকে ডোপ টেস্টের জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow