প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড, পুড়লো গুরুত্বপূর্ণ নথি-মালামাল
রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) নতুন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বেশ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল। শুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার দুপুরে জাগো নিউজকে জানান, ভোরের দিকে কখন আগুন লেগেছে, তা প্রথমে সিকিউরিটি গার্ডরা বুঝতে পারেননি। এ কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। বেশ কয়েকটি কক্ষের নথিপত্র ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। এটি শর্ট সার্কিট থেকে ঘটেছে নাকি ভিন্ন কিছু তা কেউ নিশ্চিত নয়। তদন্তে বোঝা যাবে। এদিকে, সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন পরীক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি ঘটনার পেছনে নাশকতামূলক কো
রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) নতুন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বেশ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল।
শুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার দুপুরে জাগো নিউজকে জানান, ভোরের দিকে কখন আগুন লেগেছে, তা প্রথমে সিকিউরিটি গার্ডরা বুঝতে পারেননি। এ কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। বেশ কয়েকটি কক্ষের নথিপত্র ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। এটি শর্ট সার্কিট থেকে ঘটেছে নাকি ভিন্ন কিছু তা কেউ নিশ্চিত নয়। তদন্তে বোঝা যাবে।
এদিকে, সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন পরীক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি ঘটনার পেছনে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা দেন। ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন জমা দিতে পুলিশকে তাগিদ দিয়েছেন।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
এএএইচ/জেএইচ
What's Your Reaction?