প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউএনও বালিয়াকান্দির চৌধুরী মুস্তাফিজুর রহমান
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ঘোষণা করা হয়েছে। এতে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। এর ফলে বালিয়াকান্দি উপজেলার শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত, আধুনিক ও সমৃদ্ধ হবে বলে অনেকে প্রত্যাশা করছেন।বুধবার (২০ মে) রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান স্বাক্ষরিত আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।এছাড়াও, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া এবং গোয়ালন্দের দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উচানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর আলী এবং শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার। শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে পিপুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এবং গঙ্গাপ্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ঘোষণা করা হয়েছে। এতে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। এর ফলে বালিয়াকান্দি উপজেলার শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত, আধুনিক ও সমৃদ্ধ হবে বলে অনেকে প্রত্যাশা করছেন।
বুধবার (২০ মে) রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান স্বাক্ষরিত আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া এবং গোয়ালন্দের দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উচানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর আলী এবং শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার। শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে পিপুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এবং গঙ্গাপ্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরজিনা খাতুন নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মোঃ শফিকুল ইসলাম। শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সদর উপজেলার মোঃ আলমগীর হোসাইন এবং শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্বীকৃতি লাভ করেছে।
What's Your Reaction?