প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের সড়কে অবস্থান, শাহবাগে যান চলাচল বন্ধ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত যোগদানের দাবিতে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন। রোরবার (২ আগস্ট) বেলা ১১টা থেকে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। এরপর জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। ফলে সড়কের একপাশে যান-চলাচল বন্ধ আছে। যদিও সড়কের অপর লেন দিয়ে দুপাশের যান চলাচলের ব্যবস্থা করেছেন পুলিশ সদস্যরা। উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ অক্টোবর থেকে সুপারিশপ্রাপ্তদের যোগদানের তারিখ ঘোষণা করলেও প্রার্থীরা চলতি অগাস্ট মাসেই যোগদানের দাবি জানাচ্ছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত যোগদানের দাবিতে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন।
রোরবার (২ আগস্ট) বেলা ১১টা থেকে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন।
এরপর জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। ফলে সড়কের একপাশে যান-চলাচল বন্ধ আছে। যদিও সড়কের অপর লেন দিয়ে দুপাশের যান চলাচলের ব্যবস্থা করেছেন পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ অক্টোবর থেকে সুপারিশপ্রাপ্তদের যোগদানের তারিখ ঘোষণা করলেও প্রার্থীরা চলতি অগাস্ট মাসেই যোগদানের দাবি জানাচ্ছেন।
What's Your Reaction?