প্রান্তিক পর্যায়ে কুটির শিল্পকে বেশি প্রসারিত করতে হবে: টুকু

দেশের প্রান্তিক পর্যায়ে কুঠির শিল্পকে অনেক বেশি প্রসারিত হবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, কুটির শিল্প আমাদের ঐতিহ্য। এ ঐতিহ্যকে ধরে রাখার ব্যাপারে সার্বিক উদ্যোগ রয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োযিত ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ যে চাহিদা রয়েছে, তা পূরণ করতে আমরা সক্ষম হবো। তখন অনেক কিছুই বাইরে থেকে আনার প্রয়োজন হবে না। আগামী দিনে সকলে মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, বিসিক জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপক শাহানাজ বেগমসহ অন্যন্য কর্মকর্তরা। মেলায় হস্তশিল্প, মৃৎশিল্প, জামদানি ও তাঁতের কাপড়, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্যের স্টল বসানো হয়। আব্দুল্লাহ আল নোমান/এএইচ/এএসএম

প্রান্তিক পর্যায়ে কুটির শিল্পকে বেশি প্রসারিত করতে হবে: টুকু

দেশের প্রান্তিক পর্যায়ে কুঠির শিল্পকে অনেক বেশি প্রসারিত হবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, কুটির শিল্প আমাদের ঐতিহ্য। এ ঐতিহ্যকে ধরে রাখার ব্যাপারে সার্বিক উদ্যোগ রয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োযিত ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ যে চাহিদা রয়েছে, তা পূরণ করতে আমরা সক্ষম হবো। তখন অনেক কিছুই বাইরে থেকে আনার প্রয়োজন হবে না। আগামী দিনে সকলে মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, বিসিক জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপক শাহানাজ বেগমসহ অন্যন্য কর্মকর্তরা।

মেলায় হস্তশিল্প, মৃৎশিল্প, জামদানি ও তাঁতের কাপড়, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্যের স্টল বসানো হয়।

আব্দুল্লাহ আল নোমান/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow