প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গলায় ছুরি, পিস্তল আছে বলেও হুমকি
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে ছুরি ও অস্ত্রের ভয় দেখিয়ে হুমকির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযুক্ত মহসিন আলম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। ভুক্তভোগী একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আরও পড়ুন ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি লিখিত অভিযোগে বলা হয়, গত ২২ জুলাই থেকে মহসিন আলম বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত, হয়রানি এবং মানসিকভাবে বিপর্যস্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দেন। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও তিনি বিরত না থেকে পুনরায় চাপ সৃষ্টি করতে থাকেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, রোববার (২৬ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে অভিযুক্ত জোরপূর্বক ভুক্তভোগীকে পদ্মা নদীর পাড়ে নিয়ে যান। সেখানে আবারও প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগ
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে ছুরি ও অস্ত্রের ভয় দেখিয়ে হুমকির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন।
অভিযুক্ত মহসিন আলম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। ভুক্তভোগী একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২২ জুলাই থেকে মহসিন আলম বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত, হয়রানি এবং মানসিকভাবে বিপর্যস্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দেন। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও তিনি বিরত না থেকে পুনরায় চাপ সৃষ্টি করতে থাকেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, রোববার (২৬ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে অভিযুক্ত জোরপূর্বক ভুক্তভোগীকে পদ্মা নদীর পাড়ে নিয়ে যান। সেখানে আবারও প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী পুনরায় প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত একটি ছুরি বের করে ভয়ভীতি প্রদর্শন করেন। তার কাছে পিস্তল রয়েছে বলেও হুমকি দেন।
ভুক্তভোগীর দাবি, পরে তিনি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত তাকে মেসের দিকে নিয়ে যেতে সম্মত হন। পথে রুয়েট থেকে আবারও পদ্মা নদীর পাড়ে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন। দীর্ঘ সময় কান্নাকাটির পর তাকে মেসে পৌঁছে দেওয়া হয়। এরপর অভিযুক্ত ফোন করে আত্মহত্যার কথা বলেন। পাশাপাশি অভিযুক্তের এক সহযোগী তাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মহসিন আলমের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। মঙ্গলবার দুপুর ১২টায় অভিযুক্তকে ডাকা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।’
তবে তিনি বলেন, ‘আমাদের জানা অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থী ছাত্রদলের সক্রিয় কর্মী বা নিয়মিত কর্মসূচি পালন করার কেউ নন।’
এসআর/এএসএম
What's Your Reaction?

