ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দেন ফজলুর রহমান। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করেন। তার বক্তব্যের সময় বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন। ফজলুর রহমানের বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান সম্মানিত ব্যক্তি হলেও অন্যকে অসম্মান করা উচিত নয়।  তিনি বলেন, ‘আমি শহীদ পরিবারের সন্তান। আমি জামায়াত করব-এটি আমার সাংবিধানিক অধিকার। কারও কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে রাজনীতি করতে হবে না।’ এর আগে দেওয়া বক্তব্যে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন। তিনি বলেন, আমার বক্তব্যের পর তারা বলবে আমরা ক

ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দেন ফজলুর রহমান। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করেন।

তার বক্তব্যের সময় বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন।

ফজলুর রহমানের বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান সম্মানিত ব্যক্তি হলেও অন্যকে অসম্মান করা উচিত নয়। 

তিনি বলেন, ‘আমি শহীদ পরিবারের সন্তান। আমি জামায়াত করব-এটি আমার সাংবিধানিক অধিকার। কারও কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে রাজনীতি করতে হবে না।’

এর আগে দেওয়া বক্তব্যে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।

তিনি বলেন, আমার বক্তব্যের পর তারা বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করিনি? বিরোধী দলে যারা বসে আছেন, তাদের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে, অথচ তারা নিজেদের সভ্য দাবি করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow