ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয়ও কার্যালয়ে ছাত্রলীগ নেতা শেখ সৌরভ ও মো. শাওনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত দুই নেতা জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে নিষিদ্ধ ঘোষিত আলফাডাঙ্গা উপজেলার ছাত্র লীগের সভাপতি কাজী কাওসার টিটো জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। হাজারো চেষ্টা করেও বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মীদের দমিয়ে রাখা যাবে না। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেননি। আর ফেসবুকের ভিডিও দেখার সময় আমাদের নেই।’ এন কে বি নয়ন/আরএইচ/

ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয়ও কার্যালয়ে ছাত্রলীগ নেতা শেখ সৌরভ ও মো. শাওনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিও দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত দুই নেতা জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে নিষিদ্ধ ঘোষিত আলফাডাঙ্গা উপজেলার ছাত্র লীগের সভাপতি কাজী কাওসার টিটো জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। হাজারো চেষ্টা করেও বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মীদের দমিয়ে রাখা যাবে না।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেননি। আর ফেসবুকের ভিডিও দেখার সময় আমাদের নেই।’

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow