ফরিদপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুরে মাদক ব্যবসার টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব বিরোধের জের ধরে রাজু শেখ (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত রাজু শেখ শহরের লক্ষ্মীপুর রেল কলোনির এলাকার বাবলু শেখের ছেলে। নিহত যুবক ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নটা কর্মী ছিলেন। মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এর আগে সোমবার (২ মার্চ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে শহরের লক্ষ্মীপুর রেলস্টেশন বাজারে এই ঘটনা ঘটে। আহত রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। নিহত রাজু শেখ কোতোয়ালী থানার কুটিবাড়ী, রেলস্টেশন বাজার মুসলিম কলোনি ২ নম্বর কুটি বাড়ির বাবুল শেখের ছেলে। অভিযুক্ত হৃদয় শেখ লক্ষ্মীপুর রেল কলোনি বস্তির মাসুদ শেখের ছেলে ও মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের মেয়ে জামাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরে ওই এলাকার মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের জামাতা হৃদয় শেখ ও তার আরও চার-পাঁচ জন সহযোগী চাপাতি, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর হামলা চালায়। এসময় হামলাকা

ফরিদপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুরে মাদক ব্যবসার টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব বিরোধের জের ধরে রাজু শেখ (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত রাজু শেখ শহরের লক্ষ্মীপুর রেল কলোনির এলাকার বাবলু শেখের ছেলে। নিহত যুবক ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নটা কর্মী ছিলেন।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এর আগে সোমবার (২ মার্চ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে শহরের লক্ষ্মীপুর রেলস্টেশন বাজারে এই ঘটনা ঘটে।

আহত রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

নিহত রাজু শেখ কোতোয়ালী থানার কুটিবাড়ী, রেলস্টেশন বাজার মুসলিম কলোনি ২ নম্বর কুটি বাড়ির বাবুল শেখের ছেলে। অভিযুক্ত হৃদয় শেখ লক্ষ্মীপুর রেল কলোনি বস্তির মাসুদ শেখের ছেলে ও মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের মেয়ে জামাই।

ফরিদপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরে ওই এলাকার মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের জামাতা হৃদয় শেখ ও তার আরও চার-পাঁচ জন সহযোগী চাপাতি, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা রাজুর দুই পা ও ডান হাতের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম বলেন, ওই এলাকায় মাদক ব্যবসার দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে রাজু শেখকে কুপিয়ে আহত করে। পরে তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায়। প্রধান অভিযুক্ত হৃদয়কে গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। হৃদয় লক্ষ্মীপুর রেল কলোনি বস্তির রবিউল মোল্যার ও মাদক ব্যবসায়ী শিল্পীর ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow