ফাঁকি দেওয়া করের ৫৩২ কোটি টাকা আদায়

১৭ মাসে কর ফাঁকির ৫৩২ কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এছাড়া প্রায় ৩ হাজার ৩০০ কর নথিতে কর ফাঁকির অনুসন্ধান ও তদন্ত চলছে। আর এ সময়ের মধ্যে প্রায় ৭ হাজার কোটি টাকা কর ফাঁকির তথ্য উদঘাটন করা হয়েছে। সোমবার (৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  এতে বলা হয়, চলতি অর্থবছরেই আদায় হয়েছে কর ফাঁকির ৪১৪ কোটি টাকা। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন করবর্ষে এসব আয়কর ফাঁকি দিয়েছে। পরে আয়কর গোয়েন্দার অনুসন্ধানে কর ফাঁকি প্রমাণিত হওয়ায় অনেক করদাতা কর ফাঁকির টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন।  আয়কর গোয়েন্দা কমিশনার ড. লুৎফুন্নাহার বেগম বলেন, কর ফাঁকি উদঘাটনে কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। রাজস্ব খাতে কর ফাঁকির প্রবণতা হ্রাস, আয়কর আইন পরিপালনের সংস্কৃতি তৈরি এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে ন্যায্য কর আদায়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সৃষ্টি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইউনিটের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষণ দানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারলে রাজস্ব আহরণে আমূল পরিবর্তন আসবে। এসএম/এসএনআর

ফাঁকি দেওয়া করের ৫৩২ কোটি টাকা আদায়

১৭ মাসে কর ফাঁকির ৫৩২ কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এছাড়া প্রায় ৩ হাজার ৩০০ কর নথিতে কর ফাঁকির অনুসন্ধান ও তদন্ত চলছে। আর এ সময়ের মধ্যে প্রায় ৭ হাজার কোটি টাকা কর ফাঁকির তথ্য উদঘাটন করা হয়েছে।

সোমবার (৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, চলতি অর্থবছরেই আদায় হয়েছে কর ফাঁকির ৪১৪ কোটি টাকা। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন করবর্ষে এসব আয়কর ফাঁকি দিয়েছে। পরে আয়কর গোয়েন্দার অনুসন্ধানে কর ফাঁকি প্রমাণিত হওয়ায় অনেক করদাতা কর ফাঁকির টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। 

আয়কর গোয়েন্দা কমিশনার ড. লুৎফুন্নাহার বেগম বলেন, কর ফাঁকি উদঘাটনে কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।

রাজস্ব খাতে কর ফাঁকির প্রবণতা হ্রাস, আয়কর আইন পরিপালনের সংস্কৃতি তৈরি এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে ন্যায্য কর আদায়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সৃষ্টি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইউনিটের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষণ দানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারলে রাজস্ব আহরণে আমূল পরিবর্তন আসবে।

এসএম/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow