ফাইনালে ইয়ামালকে নিয়ে যে ছক কষেছেন মেসি

বিশ্বকাপ ফাইনালের আগে প্রতিপক্ষ স্পেনের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে উঠে আসছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। তার প্রতিভার অকুণ্ঠ প্রশংসা করলেও মাঠে তাকে কোনো ছাড় দিতে রাজি নন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।  শিরোপা নির্ধারণী ম্যাচের আগে প্রথম সংবাদ সম্মেলনে মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার লক্ষ্যই হবে এমনভাবে খেলা, যাতে ইয়ামাল নিজের স্বাভাবিক খেলাটা খেলতে না পারেন। একই সঙ্গে ফাইনালের চাপ, নিজের মানসিকতা এবং শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়েও খোলামেলা কথা বলেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন মেসি। সেখানেই ফাইনাল, প্রতিপক্ষ স্পেন, লামিন ইয়ামাল এবং নিজের মানসিকতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। মেসি বলেন, ছোটবেলা থেকেই তারা আবেগ নিয়ে ফুটবল খেলেছেন। স্কুল, রাস্তা কিংবা পাড়ার মাঠ- যেখানেই সুযোগ মিলেছে, আনন্দ নিয়েই খেলেছেন। সেই সময়ের শিক্ষা এখনো তাকে অনুপ্রাণিত করে। তার ভাষায়, ফুটবল সবসময়ই তার কাছে আনন্দের একটি জায়গা, আর সেই মানসিকতাই তিনি ধরে রেখেছেন

ফাইনালে ইয়ামালকে নিয়ে যে ছক কষেছেন মেসি
বিশ্বকাপ ফাইনালের আগে প্রতিপক্ষ স্পেনের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে উঠে আসছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। তার প্রতিভার অকুণ্ঠ প্রশংসা করলেও মাঠে তাকে কোনো ছাড় দিতে রাজি নন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।  শিরোপা নির্ধারণী ম্যাচের আগে প্রথম সংবাদ সম্মেলনে মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার লক্ষ্যই হবে এমনভাবে খেলা, যাতে ইয়ামাল নিজের স্বাভাবিক খেলাটা খেলতে না পারেন। একই সঙ্গে ফাইনালের চাপ, নিজের মানসিকতা এবং শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়েও খোলামেলা কথা বলেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন মেসি। সেখানেই ফাইনাল, প্রতিপক্ষ স্পেন, লামিন ইয়ামাল এবং নিজের মানসিকতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। মেসি বলেন, ছোটবেলা থেকেই তারা আবেগ নিয়ে ফুটবল খেলেছেন। স্কুল, রাস্তা কিংবা পাড়ার মাঠ- যেখানেই সুযোগ মিলেছে, আনন্দ নিয়েই খেলেছেন। সেই সময়ের শিক্ষা এখনো তাকে অনুপ্রাণিত করে। তার ভাষায়, ফুটবল সবসময়ই তার কাছে আনন্দের একটি জায়গা, আর সেই মানসিকতাই তিনি ধরে রেখেছেন। ফাইনালের চাপ প্রসঙ্গে মেসি বলেন, তারা কখনো চাপকে গুরুত্ব দিয়ে দেখেন না। খেলাটিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, আর্জেন্টিনা প্রতিযোগিতাপূর্ণ একটি দল এবং তারা জিততে ভালোবাসে। তবে ফুটবল দলীয় খেলা, যেখানে প্রতিপক্ষও সমানভাবে লড়াই করে। তাই সব সময় জয় সম্ভব নয়। ছোটবেলায় জয়ের চেয়ে পরাজয়ের অভিজ্ঞতাই বেশি হয়েছে উল্লেখ করে মেসি বলেন, সেই হারগুলোই তাকে ব্যক্তি ও ফুটবলার হিসেবে আরও পরিণত করেছে। অনুষ্ঠানে উঠে আসে লামিন ইয়ামালের সঙ্গে মেসির বহু আলোচিত শৈশবের ছবির প্রসঙ্গও। স্পেনের তরুণ এই ফুটবলারকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা প্রতিভা বলে মন্তব্য করেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ইয়ামাল এমন একটি ক্লাবের হয়ে খেলেন, যেটিকে তিনি সবসময় ভালোবাসেন এবং অনুসরণ করেন। অল্প বয়সেই ইয়ামাল বিশ্ব তারকায় পরিণত হয়েছেন এবং তার সামনে অসাধারণ একটি ক্যারিয়ার অপেক্ষা করছে। তবে প্রশংসার পাশাপাশি ফাইনালে ইয়ামালকে আটকে রাখার পরিকল্পনার কথাও জানান মেসি। তিনি বলেন, শৈশবে যার সঙ্গে ছবি তুলেছিলেন, আজ বিশ্বকাপ ফাইনালে তার বিপক্ষে খেলতে নামা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। তিনি ইয়ামালের সাফল্য কামনা করেন, কারণ তার ভালো করা বার্সেলোনার জন্যও ইতিবাচক। তবে ফাইনালে আর্জেন্টিনা এমনভাবে খেলতে চাইবে, যাতে ইয়ামাল নিজের সেরা খেলাটা খেলতে না পারেন। যদিও সেটি সহজ হবে না বলেও স্বীকার করেন তিনি। স্পেন দল নিয়েও উচ্চ প্রশংসা করেন মেসি। তিনি বলেন, স্পেনের দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছেন এবং তাদের খেলার ধরনও দারুণ। একই সঙ্গে আর্জেন্টিনারও নিজস্ব শক্তি রয়েছে, যা কাজে লাগিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি। একই অনুষ্ঠানে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও নিজের অনুভূতির কথা তুলে ধরেন। তিনি জানান, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অন্যতম কারণই ছিলেন মেসি। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে, তা প্রকাশ করতে চাননি স্কালোনি। শুধু বলেন, অনেক দিন পর দেখা হওয়ায় তিনি মেসিকে নিজের সমর্থনের কথা জানিয়েছেন। মেসির প্রতি তার গভীর শ্রদ্ধার কথাও পুনর্ব্যক্ত করেন আর্জেন্টাইন কোচ। আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে লড়বে স্পেন। তাই ফুটবল বিশ্বের দৃষ্টি এখন এই মহারণের দিকেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow