ফাইনালে উঠে ইতালির বিশ্বরেকর্ডে ভাগ বসালো স্পেন
ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। তবে এই জয় শুধু ফাইনালের টিকিটই নিশ্চিত করেনি, স্প্যানিশরা গড়েছে এক অনন্য ইতিহাসও। এই জয়ের মাধ্যমে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে লা রোহারা। এর ফলে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘতম অপরাজিত থাকার তালিকায় ইতালির বিশ্বরেকর্ডের পাশে নাম লেখালো স্পেন। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড• স্পেন: ৩৭ ম্যাচ (২০২৪–২০২৬) • ইতালি: ৩৭ ম্যাচ (২০১৮–২০২১) ইউরো ২০২৪ জয়ের পর থেকেই দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে স্পেন। এরপর নেশনস লিগ এবং এখন বিশ্বকাপেও একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে অপরাজিত যাত্রা অব্যাহত রেখেছে তারা। এখন বিশ্বকাপের ফাইনালে যদি স্পেন পরাজয় এড়াতে পারে, তাহলে ৩৮ ম্যাচ অপরাজিত থেকে ইতালিকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দীর্ঘ অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়বে লা রোহা। এখন সময়ই বলে দিবে স্পেন সেই রেকর্ড গড়তে পারবে কিনা। আরআর/আইএইচএস/
ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। তবে এই জয় শুধু ফাইনালের টিকিটই নিশ্চিত করেনি, স্প্যানিশরা গড়েছে এক অনন্য ইতিহাসও।
এই জয়ের মাধ্যমে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে লা রোহারা। এর ফলে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘতম অপরাজিত থাকার তালিকায় ইতালির বিশ্বরেকর্ডের পাশে নাম লেখালো স্পেন।
আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড
• স্পেন: ৩৭ ম্যাচ (২০২৪–২০২৬)
• ইতালি: ৩৭ ম্যাচ (২০১৮–২০২১)
ইউরো ২০২৪ জয়ের পর থেকেই দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে স্পেন। এরপর নেশনস লিগ এবং এখন বিশ্বকাপেও একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে অপরাজিত যাত্রা অব্যাহত রেখেছে তারা।
এখন বিশ্বকাপের ফাইনালে যদি স্পেন পরাজয় এড়াতে পারে, তাহলে ৩৮ ম্যাচ অপরাজিত থেকে ইতালিকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দীর্ঘ অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়বে লা রোহা। এখন সময়ই বলে দিবে স্পেন সেই রেকর্ড গড়তে পারবে কিনা।
আরআর/আইএইচএস/
What's Your Reaction?