ফাইনালে বড় ধাক্কা আর্জেন্টিনার

স্পেনের বিপক্ষে চলমান ২০২৬ বিশ্বকাপ ফাইনালে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৪২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দলের অন্যতম ভরসার সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ। প্রথমার্ধজুড়ে স্পেনের আক্রমণ সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার। তবে চোটের কারণে খেলা চালিয়ে যেতে না পেরে তাকে বদলি করা হয়, যা লিওনেল স্কালোনির দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের নকআউট পর্বজুড়েই আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ছিলেন মার্টিনেজ। তাই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার মাঠ ছেড়ে যাওয়া আর্জেন্টিনার রক্ষণে বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, মার্টিনেজের অনুপস্থিতিতে আর্জেন্টিনা কতটা সফলভাবে স্পেনের আক্রমণ সামাল দিতে পারে এবং বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে। আরআর/এমএমআর

ফাইনালে বড় ধাক্কা আর্জেন্টিনার

স্পেনের বিপক্ষে চলমান ২০২৬ বিশ্বকাপ ফাইনালে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৪২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দলের অন্যতম ভরসার সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ।

প্রথমার্ধজুড়ে স্পেনের আক্রমণ সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার। তবে চোটের কারণে খেলা চালিয়ে যেতে না পেরে তাকে বদলি করা হয়, যা লিওনেল স্কালোনির দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপের নকআউট পর্বজুড়েই আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ছিলেন মার্টিনেজ। তাই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার মাঠ ছেড়ে যাওয়া আর্জেন্টিনার রক্ষণে বড় প্রভাব ফেলতে পারে।

এখন দেখার বিষয়, মার্টিনেজের অনুপস্থিতিতে আর্জেন্টিনা কতটা সফলভাবে স্পেনের আক্রমণ সামাল দিতে পারে এবং বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow