ফাইনালে হার নিয়ে গুজবে কান না দিতে বললেন আর্জেন্টিনার মেদিনা
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা দলের ভেতরের পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। তবে সেইসব গুজব উড়িয়ে দিয়ে সমর্থকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। বিশ্বকাপ শেষে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই নিজ এলাকা ভিয়া কারাসায় যান অলিম্পিক মার্সেই ডিফেন্ডার। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে দেখা করার সময় তার সঙ্গে ছিলেন রিভার প্লেটের ফরোয়ার্ড ফ্লাকো লোপেজও। সমর্থকদের উদ্দেশ্যে মেদিনা বলেন, ‘আজেবাজে কথায় বিশ্বাস করবেন না। ছবি ও ভিডিওতে আপনারা দেখেছেন, আমরা সব সময়ই একটি ঐক্যবদ্ধ দল ছিলাম। তাই গুজবে কান দেবেন না।’ তিনি আরও বলেন, ‘জীবনে একটি ফুটবল ম্যাচের চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। সবার আগে ভালো মানুষ হওয়া প্রয়োজন।’ ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন, যার মধ্যে স্পেনের বিপক্ষে ফাইনালও ছিল। ফাইনালে হারের পর কেন আর্জেন্টিনা দলের সব খেলোয়াড় একসঙ্গে দেশে ফেরেননি, সেটিও ব্যাখ্যা করেন মেদিনা। তার ভাষায়, ‘আমরা সবাই একই রকম কষ্ট পেয়েছি। তাই কয়েকজন দেশে আসেনি। আমরা হতাশ
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা দলের ভেতরের পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। তবে সেইসব গুজব উড়িয়ে দিয়ে সমর্থকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।
বিশ্বকাপ শেষে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই নিজ এলাকা ভিয়া কারাসায় যান অলিম্পিক মার্সেই ডিফেন্ডার। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে দেখা করার সময় তার সঙ্গে ছিলেন রিভার প্লেটের ফরোয়ার্ড ফ্লাকো লোপেজও।
সমর্থকদের উদ্দেশ্যে মেদিনা বলেন, ‘আজেবাজে কথায় বিশ্বাস করবেন না। ছবি ও ভিডিওতে আপনারা দেখেছেন, আমরা সব সময়ই একটি ঐক্যবদ্ধ দল ছিলাম। তাই গুজবে কান দেবেন না।’
তিনি আরও বলেন, ‘জীবনে একটি ফুটবল ম্যাচের চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। সবার আগে ভালো মানুষ হওয়া প্রয়োজন।’
২৭ বছর বয়সী এই ডিফেন্ডার ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন, যার মধ্যে স্পেনের বিপক্ষে ফাইনালও ছিল।
ফাইনালে হারের পর কেন আর্জেন্টিনা দলের সব খেলোয়াড় একসঙ্গে দেশে ফেরেননি, সেটিও ব্যাখ্যা করেন মেদিনা। তার ভাষায়, ‘আমরা সবাই একই রকম কষ্ট পেয়েছি। তাই কয়েকজন দেশে আসেনি। আমরা হতাশ, আমরা দুঃখিত। জানি, এটা শেষ পর্যন্ত একটি ফুটবল ম্যাচই। জীবনে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে।’
এদিকে, অনুষ্ঠানে উপস্থিত ফ্লাকো লোপেজও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, ‘তার (মেদিনার) সঙ্গে কিছুটা সময় কাটানো আমাদের কয়েক দিন আগের কষ্টটা ভুলতে সাহায্য করবে। আমরা যে জায়গা থেকে উঠে এসেছি, সেটাই আমাদের সবচেয়ে বড় গর্ব।’
শেষে আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে লোপেজ বলেন, ‘আর্জেন্টাইন হতে পারাটা আমাদের সবার জন্য গর্বের বিষয়।’
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা শিবিরে বিভক্তি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের নানা গুঞ্জন ছড়ালেও, মেদিনার বক্তব্যে পরিষ্কার হয়েছে-দলের ঐক্য নিয়ে ছড়িয়ে পড়া এসব দাবির সত্যতা তিনি নাকচ করে দিয়েছেন এবং সমর্থকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এমএমআর
What's Your Reaction?