ফাইনালের বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার, ‘ফুটবলেরই জয় হলো’
স্পেনের বিশ্বকাপ জয়ের পর প্রশংসায় ভাসিয়েছেন জার্মান কিংবদন্তি ও ২০১৪ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার টনি ক্রুস। আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া জানান তিনি। মাত্র দুটি শব্দে নিজের অনুভূতি প্রকাশ করেন ক্রুস। ‘ফুটবল ওন (ফুটবলেরই জয় হলো)।’ ফাইনালে শুরু থেকেই স্পেন ছিল আধিপত্য বিস্তারকারী দল। পুরো ম্যাচে বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ইউরোপীয়রা। নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনাকে কার্যত কোনো কার্যকর শট নেওয়ার সুযোগ দেয়নি স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ম্যাচে স্পেনের আক্রমণাত্মক ফুটবল ও কৌশলগত শ্রেষ্ঠত্বই ক্রুসের মন্তব্যের পেছনে প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। তার ‘ফুটবলেরই জয় হলো’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই জয়ের মাধ্যমে স্পেন নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতল। পাশাপাশি ২১শ শতাব্দীতে প্রথম দেশ হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের কীর্তিও গড়েছে লা রোহারা। এই
স্পেনের বিশ্বকাপ জয়ের পর প্রশংসায় ভাসিয়েছেন জার্মান কিংবদন্তি ও ২০১৪ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার টনি ক্রুস। আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া জানান তিনি।
মাত্র দুটি শব্দে নিজের অনুভূতি প্রকাশ করেন ক্রুস। ‘ফুটবল ওন (ফুটবলেরই জয় হলো)।’
ফাইনালে শুরু থেকেই স্পেন ছিল আধিপত্য বিস্তারকারী দল। পুরো ম্যাচে বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ইউরোপীয়রা। নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনাকে কার্যত কোনো কার্যকর শট নেওয়ার সুযোগ দেয়নি স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
ম্যাচে স্পেনের আক্রমণাত্মক ফুটবল ও কৌশলগত শ্রেষ্ঠত্বই ক্রুসের মন্তব্যের পেছনে প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। তার ‘ফুটবলেরই জয় হলো’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এই জয়ের মাধ্যমে স্পেন নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতল। পাশাপাশি ২১শ শতাব্দীতে প্রথম দেশ হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের কীর্তিও গড়েছে লা রোহারা। এই সাফল্যে স্পেন বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ফ্রান্সের কাতারেও নাম লেখাল।
আরআর/আইএইচএস/
What's Your Reaction?