ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক : স্বরাষ্ট্রমন্ত্রী 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশের প্রাকৃতিক দুর্যোগে ফায়ার সার্ভিসের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মঙ্গলবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস সদস্যদের জন্য আধুনিক সরঞ্জামসহ আরো সুযোগ-সুবিধা প্রয়োজন। সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে তা পর্যাপ্ত নয়। ইতোমধ্যে আরও ২০টি ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা বাড়ানোর জন্য ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলমান রয়েছে।  তিনি বলেন, ডুবুরিদের সক্ষমতা বাড়াতে আরও আধুনিকায়নের জন্য কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস একাডেমি নির্মাণের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের সেবা সহজীকরণ ও স্বচ্ছতা ও সহজলভ্য করার জন্যই ফায়ার লাইসেন্সের ব্

ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক : স্বরাষ্ট্রমন্ত্রী 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশের প্রাকৃতিক দুর্যোগে ফায়ার সার্ভিসের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস সদস্যদের জন্য আধুনিক সরঞ্জামসহ আরো সুযোগ-সুবিধা প্রয়োজন। সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে তা পর্যাপ্ত নয়। ইতোমধ্যে আরও ২০টি ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা বাড়ানোর জন্য ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলমান রয়েছে। 

তিনি বলেন, ডুবুরিদের সক্ষমতা বাড়াতে আরও আধুনিকায়নের জন্য কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস একাডেমি নির্মাণের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের সেবা সহজীকরণ ও স্বচ্ছতা ও সহজলভ্য করার জন্যই ফায়ার লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ অনেকে।

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ফায়ার ফাইটারদের পদক প্রদানের পাশাপাশি নতুন সদস্যদের ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে এই জাঁকজমকপূর্ণ আয়োজনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow