ফাহিমার জন্য কাঁদলেন জামায়াতের আমির, ১৫ দিনের মধ্যে বিচার দাবি

সিলেটে হত্যা ও ধর্ষণচেষ্টা চার বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফাহিমা হত্যা মামলার বিচার দীর্ঘসূত্রিতার দিকে গেলে ধরে নিতে হবে বিচার আর হবে না। সরকারকে ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্নের নিশ্চয়তা দিতে হবে। মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামে ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই। তিনি ফাহিমা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, এক মাসের ব্যবধানে তেলের দাম বাড়ানো জনগণের ওপর এক ধরনের জুলুম। মূল্য বৃদ্ধি প্রয়োজন হলে তা জাতীয় সংসদে আলোচনা করেই করা উচিত ছিল। কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময়ে রাতের আঁধারে দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। বিএনপি সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এ মুহূ

ফাহিমার জন্য কাঁদলেন জামায়াতের আমির, ১৫ দিনের মধ্যে বিচার দাবি

সিলেটে হত্যা ও ধর্ষণচেষ্টা চার বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফাহিমা হত্যা মামলার বিচার দীর্ঘসূত্রিতার দিকে গেলে ধরে নিতে হবে বিচার আর হবে না। সরকারকে ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্নের নিশ্চয়তা দিতে হবে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামে ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই। তিনি ফাহিমা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, এক মাসের ব্যবধানে তেলের দাম বাড়ানো জনগণের ওপর এক ধরনের জুলুম। মূল্য বৃদ্ধি প্রয়োজন হলে তা জাতীয় সংসদে আলোচনা করেই করা উচিত ছিল। কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময়ে রাতের আঁধারে দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

বিএনপি সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই বলেও মন্তব্য করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow