ফিটনেসপ্রেমীদের জন্য চমক আনতে চলেছে স্যামসাং গ্যালাক্সি
ফিটনেস ট্র্যাকার বাজারে নতুন চমক নিয়ে আসতে পারে স্যামসাং। ২০২৪ সালে গ্যালাক্সি ফিট ৩ উন্মোচনের পর থেকেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এর উত্তরসূরি স্যামসাং গ্যালাক্সি ফিট ৪ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। সাম্প্রতিক তথ্য বলছে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি এরই মধ্যে নতুন ফিটনেস ব্যান্ডটির উন্নয়ন কাজ শুরু করেছে এবং এটি চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে পারে। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, জুলাই বা আগস্টে অনুষ্ঠিতব্য স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি ফিট ৪-এর ঘোষণা দেওয়া হবে। তবে নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ইভেন্টে ডিভাইসটি দেখা যাবে না। পরিবর্তে স্যামসাং বছরের শেষভাগে অন্য কয়েকটি নতুন ডিভাইসের সঙ্গে এটি বাজারে আনতে পারে। কী কী ফিচার থাকতে পারে? গ্যালাক্সি ফিট ৪-এর নির্দিষ্ট ফিচার এখনো প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, এটি আগের মডেলের মতোই আরটিওএস-ভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করবে। অর্থাৎ এটি পূর্ণাঙ্গ স্মার্টওয়াচের পরিবর্তে একটি হালকা ও ব্যাটারি-সাশ্রয়ী ফিটনেস ট্র্যাকার হিসেবেই বাজারে অবস্থান করবে। স্যামসাং যদি গ্যালাক্সি ফিট ৩-এর ধারাবা
ফিটনেস ট্র্যাকার বাজারে নতুন চমক নিয়ে আসতে পারে স্যামসাং। ২০২৪ সালে গ্যালাক্সি ফিট ৩ উন্মোচনের পর থেকেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এর উত্তরসূরি স্যামসাং গ্যালাক্সি ফিট ৪ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। সাম্প্রতিক তথ্য বলছে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি এরই মধ্যে নতুন ফিটনেস ব্যান্ডটির উন্নয়ন কাজ শুরু করেছে এবং এটি চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে পারে।
প্রথমদিকে ধারণা করা হয়েছিল, জুলাই বা আগস্টে অনুষ্ঠিতব্য স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি ফিট ৪-এর ঘোষণা দেওয়া হবে। তবে নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ইভেন্টে ডিভাইসটি দেখা যাবে না। পরিবর্তে স্যামসাং বছরের শেষভাগে অন্য কয়েকটি নতুন ডিভাইসের সঙ্গে এটি বাজারে আনতে পারে।
কী কী ফিচার থাকতে পারে?
গ্যালাক্সি ফিট ৪-এর নির্দিষ্ট ফিচার এখনো প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, এটি আগের মডেলের মতোই আরটিওএস-ভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করবে। অর্থাৎ এটি পূর্ণাঙ্গ স্মার্টওয়াচের পরিবর্তে একটি হালকা ও ব্যাটারি-সাশ্রয়ী ফিটনেস ট্র্যাকার হিসেবেই বাজারে অবস্থান করবে।
স্যামসাং যদি গ্যালাক্সি ফিট ৩-এর ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে নতুন ডিভাইসটিতে উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ সুবিধা, আরও নির্ভুল সেন্সর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ দেখা যেতে পারে।
গ্যালাক্সি ফিট ৩-এ যা ছিল
বর্তমান গ্যালাক্সি ফিট ৩-এ রয়েছে ১.৬ ইঞ্চির বড় ডিসপ্লে এবং ১০০টিরও বেশি ওয়াচ ফেসের সুবিধা। এছাড়া হার্ট রেট মনিটরিং, স্ট্রেস ট্র্যাকিং, রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2) পরিমাপ, ঘুম পর্যবেক্ষণ এবং নাক ডাকার বিশ্লেষণের মতো স্বাস্থ্যবিষয়ক ফিচার রয়েছে।
ডিভাইসটিতে থাকা স্লিপ কোচ ব্যবহারকারীদের ঘুমের মান উন্নত করার জন্য ব্যক্তিগত পরামর্শ দেয়। ফিটনেসপ্রেমীদের জন্য এতে ১০০টিরও বেশি ওয়ার্কআউট মোড যুক্ত করা হয়েছে। পাশাপাশি IP68 রেটিং এবং ৫ATM ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় এটি পানি ও ধুলাবালি থেকেও সুরক্ষিত।
দাম কেমন হতে পারে?
ভারতে গ্যালাক্সি ফিট ৪-এর দাম ছিল ৪ হাজার ৯৯৯ রুপি। তাই গ্যালাক্সি ফিট ৪-এর ক্ষেত্রেও স্যামসাং মধ্যম বাজেটের ক্রেতাদের লক্ষ্য করে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফিটনেস ট্র্যাকিং, স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সমন্বয়ে গ্যালাক্সি ফিট ৪ বাজারে এলে এটি অন্যান্য ব্র্যান্ডকে চিন্তায় ফেলে দিতে পারে বলেই ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের।
কবে আসতে পারে গ্যালাক্সি ফিট ৪?
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, গ্যালাক্সি ফিট ৪ সেপ্টেম্বরের দিকে আসতে পারে। একই সময়ে বহুল আলোচিত গ্যালাক্সি এস২৬ এফই স্মার্টফোন এবং গ্যালাক্সি ট্যাব এস১২ সিরিজের ট্যাবলেটও বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যদিও স্যামসাং এখনো আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি ফিট ৪-এর অস্তিত্ব বা লঞ্চের সময়সূচি নিশ্চিত করেনি, তবুও কোম্পানির অভ্যন্তরীণ উন্নয়ন কার্যক্রমের খবর প্রযুক্তি অঙ্গনে আগ্রহ তৈরি করেছে।
সূত্র: গ্যাজেট ৩৬০
কেএসকে
What's Your Reaction?