ফুটপাতে চুলা রাখায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা

  রান্না করার চুলা ফুটপাতে রাখায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে (দিলুরোড শাখা) ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) রাজধানীর মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযানের সময় এই জরিমানা করা হয়। এসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ জানান, সড়ক আইন ২০১৮ এর ৯১ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। এছাড়া আজ অভিযানের সময় মগবাজার থেকে বাংলা মোটর পর্যন্ত রাস্তার দুই পাশে অভিযান পরিচালনা করার সময় প্রায় ২৫টি গাড়িকে ভিডিও মামলা দেওয়া হয়। আরএএস/এসএনআর

ফুটপাতে চুলা রাখায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা

 

রান্না করার চুলা ফুটপাতে রাখায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে (দিলুরোড শাখা) ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযানের সময় এই জরিমানা করা হয়।

এসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ জানান, সড়ক আইন ২০১৮ এর ৯১ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে।

এছাড়া আজ অভিযানের সময় মগবাজার থেকে বাংলা মোটর পর্যন্ত রাস্তার দুই পাশে অভিযান পরিচালনা করার সময় প্রায় ২৫টি গাড়িকে ভিডিও মামলা দেওয়া হয়।

আরএএস/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow