ফুয়েল কার্ড নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুসাঘুসি
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার (৩০ মার্চ) সকাল থেকে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে যানবাহনের মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া শুরু করেছেন। সেখানে হাজার হাজার মানুষ কাগজপত্র জমা দেওয়ার জন্য ভিড় করেছেন। ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে দুজন যানবাহন মালিক ঘুসাঘুসিতে জড়িয়ে পড়েন। এরপর শৃঙ্খলা আনতে পুলিশ কাজ করে। জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) ও মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যে জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কপি, ড্রাইভিং লাইসেন্স ও এক কপি ছবি জমার মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিনামূল্যে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। ১ এপ্রিল থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ছাড়া তেল ক্রয় করা যাবে না। প্রতিদিন চুয়াডাঙ্গা জেলায় ২২টি তেল পাম্পে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। কৃষকদের ক্ষেত্রে শিথিলত
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে যানবাহনের মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া শুরু করেছেন। সেখানে হাজার হাজার মানুষ কাগজপত্র জমা দেওয়ার জন্য ভিড় করেছেন। ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এরই মধ্যে দুজন যানবাহন মালিক ঘুসাঘুসিতে জড়িয়ে পড়েন। এরপর শৃঙ্খলা আনতে পুলিশ কাজ করে।
জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) ও মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যে জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কপি, ড্রাইভিং লাইসেন্স ও এক কপি ছবি জমার মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিনামূল্যে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।
১ এপ্রিল থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ছাড়া তেল ক্রয় করা যাবে না। প্রতিদিন চুয়াডাঙ্গা জেলায় ২২টি তেল পাম্পে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। কৃষকদের ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। রাত-দিন ২৪ ঘণ্টায় কৃষকরা পাম্প থেকে ডিজেল তেল সংগ্রহ করতে পারবেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ফুয়েল কার্ড নিয়ে মানুষের ব্যাপক উৎসাহ। বেশ ভিড় ছিল। তার মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশের তৎপরতায় সুশৃঙ্খলার সাথে ফুয়েল কার্ডের কার্যক্রম চলমান রয়েছে।
What's Your Reaction?