ফুলপুরে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি: ১৯ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ফুলপুরে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৃথক চারটি মামলায় মোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনুমোদনবিহীন ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর আওতায় চারটি মামলায় এসব ফার্মেসিকে জরিমানা করা হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির ঘটনা ঘটছে। নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি বাড়ানো হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে

ফুলপুরে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি: ১৯ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ফুলপুরে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৃথক চারটি মামলায় মোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনুমোদনবিহীন ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর আওতায় চারটি মামলায় এসব ফার্মেসিকে জরিমানা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির ঘটনা ঘটছে। নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি বাড়ানো হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে পারে বলে তারা মনে করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow