ফুলের টবে গাঁজা গাছ, র্যাবের অভিযানে গ্রেপ্তার ১
ছাদ কিংবা বারান্দার টবে ফুল, ফল কিংবা শাকসবজির চাষ এখন নগরজীবনের পরিচিত দৃশ্য। কিন্তু সেই টবেই গোপনে লাগিয়েছিল গাঁজার গাছ। অভিনব এ কৌশলে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে কুঁড়ি সংগ্রহের মাধ্যমে মাদক প্রস্তুত করছিলেন এক ব্যক্তি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সেই টবের গাঁজার বাগানের সন্ধান পায়।
সোমবার (২৭ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগর এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেন (৪৪) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘরের টিনের ছাদের ওপর রাখা দুটি প্লাস্টিকের টব থেকে ১২টি গাঁজা গাছ জব্দ করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, পশ্চিম শাজিনগর এলাকার বাসিন্দা লোকমান হোসেন নিজের বসতঘরের টিনের চালের ওপর রাখা দুটি প্লাস্টিকের টবে গাঁজার চাষ করছেন। তথ্যের সত্যতা যাচাই শেষে সেখানে অভিযান চ
ছাদ কিংবা বারান্দার টবে ফুল, ফল কিংবা শাকসবজির চাষ এখন নগরজীবনের পরিচিত দৃশ্য। কিন্তু সেই টবেই গোপনে লাগিয়েছিল গাঁজার গাছ। অভিনব এ কৌশলে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে কুঁড়ি সংগ্রহের মাধ্যমে মাদক প্রস্তুত করছিলেন এক ব্যক্তি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সেই টবের গাঁজার বাগানের সন্ধান পায়।
সোমবার (২৭ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগর এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেন (৪৪) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘরের টিনের ছাদের ওপর রাখা দুটি প্লাস্টিকের টব থেকে ১২টি গাঁজা গাছ জব্দ করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, পশ্চিম শাজিনগর এলাকার বাসিন্দা লোকমান হোসেন নিজের বসতঘরের টিনের চালের ওপর রাখা দুটি প্লাস্টিকের টবে গাঁজার চাষ করছেন। তথ্যের সত্যতা যাচাই শেষে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে দুটি টব থেকে প্রতিটিতে ছয়টি করে মোট ১২টি গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে লোকমান ওই টবগুলোতে গাঁজার গাছ পরিচর্যা করতেন। পরিপক্ব গাছের কুঁড়ি সংগ্রহ করে তা শুকিয়ে নিষিদ্ধ মাদক গাঁজা প্রস্তুত করতেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তা বিক্রয় করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজার চাষ ও মাদক প্রস্তুতের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানিয়েছে র্যাব।
উদ্ধার করা গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার লোকমান হোসেনকে উদ্ধার করা আলামতসহ বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়।