ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করার জেরে জেলা যুবদলের কমিটি স্থগিত করা হয়েছে।  একইসঙ্গে বহিষ্কার করা হয়েছে ফেনী পৌর যুবদলের কমিটির সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে। সোমবার (৪ মে) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফেনী পৌরসভার ১২টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এতে পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের ৮ সদস্যের কমিটিতে গাজী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক করা হয়। পরে জানা যায়, সুজন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এজাহারভুক্ত আসামি, যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে শনিবার (২ মে) ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে বাকি ৬ জন পদত্যাগ করেন। কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক ইউনিট

ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করার জেরে জেলা যুবদলের কমিটি স্থগিত করা হয়েছে। 

একইসঙ্গে বহিষ্কার করা হয়েছে ফেনী পৌর যুবদলের কমিটির সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে।

সোমবার (৪ মে) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফেনী পৌরসভার ১২টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এতে পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের ৮ সদস্যের কমিটিতে গাজী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক করা হয়। পরে জানা যায়, সুজন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এজাহারভুক্ত আসামি, যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে শনিবার (২ মে) ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে বাকি ৬ জন পদত্যাগ করেন।

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক ইউনিটসমূহে যথাযথ তদারকিতে ব্যর্থতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ফেনী জেলা যুবদলের বর্তমান কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির সব কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার আসামিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এমন বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদন করায় সংশ্লিষ্ট দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে এ ঘটনায় রোববার (৩ মে) কেন্দ্রীয় যুবদল এক বিজ্ঞপ্তিতে ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত করে সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করে। এছাড়া অভিযুক্ত এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার এবং ঘোষিত ফেনী পৌরসভার ১২টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ ফেব্রুয়ারি নাসির উদ্দিন খন্দকারকে আহ্বায়ক ও নঈম উল্লাহ চৌধুরী বরাতকে সদস্য সচিব করে ফেনী জেলা যুবদলের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তী ২৫ জুন জেলা যুবদলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow