লালুকে নিয়ে নিলয়ের আবেগঘন পোস্ট

পুবাইলের শুটিংস্পটের একটি কুকুরের মৃত্যু নিয়ে আবেগঘন পোস্ট করেছেন অভিনেতা নিলয় আলমগীর। ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে পোস্ট করেন তিনি। নিলয় আলমগীর লিখেছেন, ‌‘লালু চলে গেল। মৃত‍্যুর আগে আমার কাছে এসেছিল। হয়তো ভেবেছিল আমি সাহায‍্য করতে পারবো, আমি বাঁচাতে পারবো। কিন্তু আমি পারি নাই।’ আরও পড়ুন‘কত বছর না হলো দেশ স্বাধীন হবার!’  তিনি লিখেছেন, ‘আমার হাতের ওপর জানটা বের হয়ে গেল। কয়েকবার বমি করলো, নীল রঙের পানির মতো বের হলো। তারপর শরীরটা নিস্তেজ হয়ে গেল। কী হয়েছিল কিছুই জানলাম না।’ সবশেষে তিনি লিখেছেন, ‘পুবাইলে যখন শুটিং করতে যাই, লালুসহ অন‍্যরা কী যে খুশি হতো। সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করতো। শুধু খাবারের জন‍্য না। কাছে থাকলেই খুশি। লালু আর কখনো আসবে না। শুটিং চলাকালীন ফ্রেমে ঢুকে শুটিং নষ্ট করবে না। বিদায় লালু...’ এসইউ

লালুকে নিয়ে নিলয়ের আবেগঘন পোস্ট

পুবাইলের শুটিংস্পটের একটি কুকুরের মৃত্যু নিয়ে আবেগঘন পোস্ট করেছেন অভিনেতা নিলয় আলমগীর। ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে পোস্ট করেন তিনি।

নিলয় আলমগীর লিখেছেন, ‌‘লালু চলে গেল। মৃত‍্যুর আগে আমার কাছে এসেছিল। হয়তো ভেবেছিল আমি সাহায‍্য করতে পারবো, আমি বাঁচাতে পারবো। কিন্তু আমি পারি নাই।’

তিনি লিখেছেন, ‘আমার হাতের ওপর জানটা বের হয়ে গেল। কয়েকবার বমি করলো, নীল রঙের পানির মতো বের হলো। তারপর শরীরটা নিস্তেজ হয়ে গেল। কী হয়েছিল কিছুই জানলাম না।’

সবশেষে তিনি লিখেছেন, ‘পুবাইলে যখন শুটিং করতে যাই, লালুসহ অন‍্যরা কী যে খুশি হতো। সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করতো। শুধু খাবারের জন‍্য না। কাছে থাকলেই খুশি। লালু আর কখনো আসবে না। শুটিং চলাকালীন ফ্রেমে ঢুকে শুটিং নষ্ট করবে না। বিদায় লালু...’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow