ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি
ফেনী শহরের উত্তর সহদেবপুরে একটি দোকান থেকে ১০৪টি গ্যাস ভর্তি সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুলাই) রাতে রয় স্টোর অ্যান্ড এলপিজি হোম ডেলিভারি সার্ভিস দোকানের তালা কেটে সিলিন্ডার চুরি করে তারা।
দোকানের মালিক অপু রায় জানান, রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। বুধবার সকালে এসে দেখেন দোকান ফাঁকা। একটি সিলিন্ডারও নেই। এছাড়া দোকানে গ্যাসের অন্যান্য সরঞ্জাম যা ছিল সেগুলোও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, ধারদেনা করে দোকানটি দিয়েছিলাম। দোকানের ওপর নির্ভর করে চলছিল সংসার, এখন আমাদের সব শেষ। এভাবে চলতে থাকলে মানুষ নিঃস্ব হয়ে যাবে।
তিনি গ্যাস সিলিন্ডার উদ্ধার এবং ঘটনার জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে নুরুল আমিনের বাড়ি থেকে তার ব্যবহৃত টিউবওয়েল চুরি হয়ে গেছে।
একইভাবে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামের হাজী জাকির হোসেনের বাড়ির প্রবাসী জাফর আহম্মদের ঘরের পুরো বিদ্যুতের তার ও মোটর চুরি হয়ে গেছে।
প্রবাসী জাফর আহম্মদ জানান, দীর্ঘ ২৫ বছর ধরে জীবন-জীবিকার টানে প্রবাসে জীবন কাটাতে হচ্ছে। দেশে মা
ফেনী শহরের উত্তর সহদেবপুরে একটি দোকান থেকে ১০৪টি গ্যাস ভর্তি সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুলাই) রাতে রয় স্টোর অ্যান্ড এলপিজি হোম ডেলিভারি সার্ভিস দোকানের তালা কেটে সিলিন্ডার চুরি করে তারা।
দোকানের মালিক অপু রায় জানান, রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। বুধবার সকালে এসে দেখেন দোকান ফাঁকা। একটি সিলিন্ডারও নেই। এছাড়া দোকানে গ্যাসের অন্যান্য সরঞ্জাম যা ছিল সেগুলোও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, ধারদেনা করে দোকানটি দিয়েছিলাম। দোকানের ওপর নির্ভর করে চলছিল সংসার, এখন আমাদের সব শেষ। এভাবে চলতে থাকলে মানুষ নিঃস্ব হয়ে যাবে।
তিনি গ্যাস সিলিন্ডার উদ্ধার এবং ঘটনার জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে নুরুল আমিনের বাড়ি থেকে তার ব্যবহৃত টিউবওয়েল চুরি হয়ে গেছে।
একইভাবে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামের হাজী জাকির হোসেনের বাড়ির প্রবাসী জাফর আহম্মদের ঘরের পুরো বিদ্যুতের তার ও মোটর চুরি হয়ে গেছে।
প্রবাসী জাফর আহম্মদ জানান, দীর্ঘ ২৫ বছর ধরে জীবন-জীবিকার টানে প্রবাসে জীবন কাটাতে হচ্ছে। দেশে মা ও স্ত্রী এবং ছেলে-মেয়েরা যদি নিরাপদে থাকতে না পারে তাহলে এটা আমাদের জন্য বড়ই কষ্টের সংবাদ। ঘরের তার ও মোটর এবং বাইরের চাপাকলও চোর নিয়ে গেছে। এলাকায় মাদক সেবীরা রাতভর আড্ডা বসায়। মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হলে চোর কমে যাবে। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম কালবেলাকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম কালবেলাকে জানান, আগের তুলনায় চুরি কমেছে। এমন কিছু চুরি রয়েছে যা ইচ্ছা করলেও কমানো সম্ভব নয়। যেমন গ্রামগঞ্জে প্রতিটি বাড়ি ও ঘর পাহারা দিয়ে আসলে চুরি বন্ধ করা সম্ভব না। এলাকাবাসীর একটু সচেতন হতে হবে। এরপরও পুলিশের টহল জোরদার করা হয়েছে।