ফের লোহিত সাগরে মার্কিন রণতরী ‘জেরাল্ড আর ফোর্ড’
বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ আবারও মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় প্রবেশ করেছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগর থেকে যাত্রা করে রণতরীটি দুটি ডেস্ট্রয়ারসহ গুরুত্বপূর্ণ সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করে। বর্তমানে এটি লোহিত সাগর অঞ্চলে অবস্থান নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে এই রণতরীর পুনঃমোতায়েনকে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এই প্রত্যাবর্তনের আগে জাহাজটি এক বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে। দীর্ঘদিন ভূমধ্যসাগরে অবস্থানকালে এর লন্ড্রি স্পেসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে জাহাজটির আবাসন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৬০০ নাবিক দীর্ঘ সময় ঘুমানোর জায়গা ছাড়াই মানবেতর অবস্থায় দিন কাটাতে বাধ্য হন। পরে দ্রুত মেরামতের জন্য জাহাজটিকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়। সব বাধা কাটিয়ে মেরামত শেষে আবারও সমুদ্রে ফিরে এসে নতুন মাইলফলক গড়েছে এই রণতরী। চলতি সপ্তাহেই এটি ভিয়েতনাম যুদ্ধ-পরবর্ত
বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ আবারও মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় প্রবেশ করেছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগর থেকে যাত্রা করে রণতরীটি দুটি ডেস্ট্রয়ারসহ গুরুত্বপূর্ণ সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করে। বর্তমানে এটি লোহিত সাগর অঞ্চলে অবস্থান নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে এই রণতরীর পুনঃমোতায়েনকে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে এই প্রত্যাবর্তনের আগে জাহাজটি এক বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে। দীর্ঘদিন ভূমধ্যসাগরে অবস্থানকালে এর লন্ড্রি স্পেসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে জাহাজটির আবাসন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৬০০ নাবিক দীর্ঘ সময় ঘুমানোর জায়গা ছাড়াই মানবেতর অবস্থায় দিন কাটাতে বাধ্য হন। পরে দ্রুত মেরামতের জন্য জাহাজটিকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়।
সব বাধা কাটিয়ে মেরামত শেষে আবারও সমুদ্রে ফিরে এসে নতুন মাইলফলক গড়েছে এই রণতরী। চলতি সপ্তাহেই এটি ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরীর রেকর্ড স্পর্শ করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
What's Your Reaction?