ফেসবুকে স্ট্যাটাসের এক ঘণ্টা পর ব্রাজিল সমর্থকের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে খেলা নিয়ে স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক মো. জুয়েল রানা (২৭)।
রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার বাসিন্দা শামসুল হকের ছেলে। তিনি বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো রোববার সকালে দোকানে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। আহত রেজাউল করিম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা। তিনি আব্দুস সোবহানের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা অন্য একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশার যাত্রী জুয়েল রানা গুরুতর আহত হন। একই ঘটনায় আহত হন রেজাউল করিম (৪৫)।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুয়েল রা
চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে খেলা নিয়ে স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক মো. জুয়েল রানা (২৭)।
রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার বাসিন্দা শামসুল হকের ছেলে। তিনি বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো রোববার সকালে দোকানে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। আহত রেজাউল করিম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা। তিনি আব্দুস সোবহানের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা অন্য একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশার যাত্রী জুয়েল রানা গুরুতর আহত হন। একই ঘটনায় আহত হন রেজাউল করিম (৪৫)।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। আহত রেজাউল করিম হাসপাতালে চিকিৎসাধীন।
জুয়েল রানা ছিলেন বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক। রোববার দিবাগত রাতে নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলের পরাজয়ের পর তিনি নিজের ফেসবুক আইডিতে লিখেছিলেন, ‘দল হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্টটি শেয়ার করেন এবং স্মৃতিচারণ করেন।
জুয়েল রানার আকস্মিক মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার আরেকটি ফেসবুক স্ট্যাটাস ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, ‘মানুষের পরিবর্তন মৃত্যুর মতোই, যে কোনো সময় হতে পারে।’ মৃত্যুর পর অনেকেই সেই স্ট্যাটাস শেয়ার করে শোক প্রকাশ করছেন।
জুয়েলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, দুর্ঘটনার পর ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।