বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি কে. এম. আওলাদ হোসেন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন কে. এম. আওলাদ হোসেন। বুধবার (১ জুলাই) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিবিও হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগ দেওয়ার পর থেকেই ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ ও কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের আগে কে. এম. আওলাদ হোসেন দীর্ঘ ১৭ বছর ডাচ-বাংলা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেখানে তিনি উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও), প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), হেড অব ব্রাঞ্চ বিজনেস এবং শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি কর্মজীবন শুরু করেন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে। তিন দশকেরও বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে শাখা ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যবসায়িক পরিকল্

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি কে. এম. আওলাদ হোসেন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন কে. এম. আওলাদ হোসেন। বুধবার (১ জুলাই) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিবিও হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগ দেওয়ার পর থেকেই ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ ও কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের আগে কে. এম. আওলাদ হোসেন দীর্ঘ ১৭ বছর ডাচ-বাংলা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেখানে তিনি উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও), প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), হেড অব ব্রাঞ্চ বিজনেস এবং শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি কর্মজীবন শুরু করেন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে। তিন দশকেরও বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে শাখা ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং কেন্দ্রীয় কার্যক্রমের কৌশলগত বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। উল্লেখ্য, কে. এম. আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow