ফোডেন, পালমার, ম্যাগুয়ারকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের
ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল শুক্রবার আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন। তবে ঘোষিত স্কোয়াডে বড় তারকাদের কয়েকজন জায়গা না পাওয়ায় চমকে গেছেন অনেক সমর্থক। বাদ পড়েছেন কোলে পালমার, ফিল ফোডেন, হ্যারি ম্যাগুয়ার, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের মতো তারকা ফুটবলাররা। বিশ্বকাপে ইংল্যান্ডের ৬০ বছরের শিরোপাখরা কাটানোর লক্ষ্য নিয়ে দায়িত্ব পাওয়া টুখেল বেশ কয়েকটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক চেলসি কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই জার্মান কোচের সিদ্ধান্তগুলো এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত উয়েফা ইউরো ২০২৪-এ ইংল্যান্ডকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পালমার ও ফোডেন। তবে ক্লাব ফুটবলে হতাশাজনক মৌসুম কাটানোর কারণে চেলসির প্লেমেকার পালমার এবং ম্যানচেস্টার সিটি তারকা ফোডেনকে এবার দলে রাখা হয়নি। এছাড়া মরগ্যান গিবস-হোয়াইট এবং ডমিনিক ক্যালভার্ট-লিউইনও স্কোয়াডে জায়গা পাননি, যদিও চলতি মৌসুমে তারা প্রিমিয়ার লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে অন্যতম সর্বোচ্চ গোলদাতা ছিলেন। অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনকে দলে রাখা হয়েছে, যেখানে বাদ পড়েছেন অ্যাডাম ওয়ার্টন। একইভাব
ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল শুক্রবার আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন। তবে ঘোষিত স্কোয়াডে বড় তারকাদের কয়েকজন জায়গা না পাওয়ায় চমকে গেছেন অনেক সমর্থক। বাদ পড়েছেন কোলে পালমার, ফিল ফোডেন, হ্যারি ম্যাগুয়ার, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের মতো তারকা ফুটবলাররা।
বিশ্বকাপে ইংল্যান্ডের ৬০ বছরের শিরোপাখরা কাটানোর লক্ষ্য নিয়ে দায়িত্ব পাওয়া টুখেল বেশ কয়েকটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক চেলসি কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই জার্মান কোচের সিদ্ধান্তগুলো এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গত উয়েফা ইউরো ২০২৪-এ ইংল্যান্ডকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পালমার ও ফোডেন। তবে ক্লাব ফুটবলে হতাশাজনক মৌসুম কাটানোর কারণে চেলসির প্লেমেকার পালমার এবং ম্যানচেস্টার সিটি তারকা ফোডেনকে এবার দলে রাখা হয়নি।
এছাড়া মরগ্যান গিবস-হোয়াইট এবং ডমিনিক ক্যালভার্ট-লিউইনও স্কোয়াডে জায়গা পাননি, যদিও চলতি মৌসুমে তারা প্রিমিয়ার লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে অন্যতম সর্বোচ্চ গোলদাতা ছিলেন।
অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনকে দলে রাখা হয়েছে, যেখানে বাদ পড়েছেন অ্যাডাম ওয়ার্টন। একইভাবে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার নিজের বাদ পড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তার সতীর্থ লুক শও দলে সুযোগ পাননি।
ইনজুরিতে জর্জরিত মৌসুম কাটালেও জন স্টোনসের ওপর আস্থা রেখেছেন টুখেল। অন্যদিকে, সৌদি আরবের ক্লাব আল-আহলিতে খেলা স্ট্রাইকার ইভান টনির অন্তর্ভুক্তি ছিল সবচেয়ে বড় চমক।
বিশ্বকাপে ইংল্যান্ড তাদের অভিযান শুরু করবে ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তারা ২৩ জুন ঘানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক
জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্র্যাফোর্ড
ডিফেন্ডার
রিস জেমস, টিনো লিভরামেন্তো, ড্যান বার্ন, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও’রাইলি, এজরি কনসা, জ্যারেল কোয়ানসাহ, জেড স্পেন্স
মিডফিল্ডার
ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহ্যাম, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনু, মরগান রজার্স, এবারেচি এজে
ফরোয়ার্ড
হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিনস, বুকায়ো সাকা, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন।
এমএমআর
What's Your Reaction?