ফ্যামিলি কার্ড নয়, সরকারের কাছে জাস্টিস কার্ড চাই: হাসনাত আব্দুল্লাহ
দেশে বিভিন্ন খাতে নানা ধরনের কার্ড চালু থাকলেও সাধারণ মানুষ এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরকারের কাছে জাস্টিস কার্ড চালুর জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা সরকারের কাছে জাস্টিস কার্ড চাই।” হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, “দেশে এখনও আইসিইউ সংকট রয়েছে, ঘুষ ছাড়া চাকরি পাওয়া সম্ভব হচ্ছে না, এবং থানাকেন্দ্রিক দালালচক্রের প্রভাব অব্যাহত রয়েছে। এর ফলে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।” জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে এই সংসদ সদস্য আরও বলেন, ‘দেশে বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে। গুম ও হত্যার ঘটনা বন্ধ হয়নি। বিচার না পাওয়ার আশঙ্কায় অনেক ভুক্তভোগী এখন বিচার চাওয়াই বন্ধ করে দিচ্ছেন।’ পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির
দেশে বিভিন্ন খাতে নানা ধরনের কার্ড চালু থাকলেও সাধারণ মানুষ এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরকারের কাছে জাস্টিস কার্ড চালুর জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা সরকারের কাছে জাস্টিস কার্ড চাই।”
হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, “দেশে এখনও আইসিইউ সংকট রয়েছে, ঘুষ ছাড়া চাকরি পাওয়া সম্ভব হচ্ছে না, এবং থানাকেন্দ্রিক দালালচক্রের প্রভাব অব্যাহত রয়েছে। এর ফলে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।”
জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে এই সংসদ সদস্য আরও বলেন, ‘দেশে বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে। গুম ও হত্যার ঘটনা বন্ধ হয়নি। বিচার না পাওয়ার আশঙ্কায় অনেক ভুক্তভোগী এখন বিচার চাওয়াই বন্ধ করে দিচ্ছেন।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ এবং কুমিল্লা জেলা তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা ।
এছাড়াও বুধবার কুমিল্লার লালমাই লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় তিনটি পথসভা অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?