ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় ভাঙচুর

গাইবান্ধায় ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) ফুলছড়ি উপজেলায় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিয়োগ বাতিলের দাবিতে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন ও এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক মাকসুদুর রহমান আরিফের ডাকে কর্মসূচিতে অংশ নেন ছাত্রদল, যুবদল, এনসিপির নেতাকর্মী এবং নিয়োগপ্রত্যাশীরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ ইউএনও’র কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় ঘটনাস্থলে ভাঙচুরের ভিডিও ধারণ করছিলেন আমার সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান দুখু। ভিডিও ধারণকে কেন্দ্র করে তাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে।  আমার সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি লাঞ্ছিত হওয়া তৌহিদুর রহমান দুখু বলেন, ‘একদল অজ্ঞাত ব্যক্তি ইউএনও অফিস ভাঙচুর করতে গেলে আমি ভিডিও ধারণ করা শুরু করি। এ সময় তারা আমাকে মারধর করে। এখানে ভিডিও ধারণ করা কি অপরাধ? যারা অন্যায়ভাবে আমাকে মারধর করল তাদের শাস্তি চাই আমি।’ ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, ‘ফ্যামিলি কার্ড কর্মসূচিতে

ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় ভাঙচুর
গাইবান্ধায় ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) ফুলছড়ি উপজেলায় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিয়োগ বাতিলের দাবিতে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন ও এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক মাকসুদুর রহমান আরিফের ডাকে কর্মসূচিতে অংশ নেন ছাত্রদল, যুবদল, এনসিপির নেতাকর্মী এবং নিয়োগপ্রত্যাশীরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ ইউএনও’র কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় ঘটনাস্থলে ভাঙচুরের ভিডিও ধারণ করছিলেন আমার সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান দুখু। ভিডিও ধারণকে কেন্দ্র করে তাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে।  আমার সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি লাঞ্ছিত হওয়া তৌহিদুর রহমান দুখু বলেন, ‘একদল অজ্ঞাত ব্যক্তি ইউএনও অফিস ভাঙচুর করতে গেলে আমি ভিডিও ধারণ করা শুরু করি। এ সময় তারা আমাকে মারধর করে। এখানে ভিডিও ধারণ করা কি অপরাধ? যারা অন্যায়ভাবে আমাকে মারধর করল তাদের শাস্তি চাই আমি।’ ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, ‘ফ্যামিলি কার্ড কর্মসূচিতে যারা নিয়োগ পেয়েছে তাদের অধিকাংশই আওয়ামীগ ও জামায়াতের লোক। ছাত্রদলসহ সাধারণ মানুষের দাবি— এই ফরমায়েশি নিয়োগ বাতিল ও পুনরায় নিয়োগ প্রক্রিয়া দেওয়া হোক।’ এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক মাকসুদুর রহমান আরিফ বলেন, ‘কারসাজির মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়েছে; যা অত্যন্ত দুঃখজনক। এই সুপারিশকৃত নিয়োগের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি চাই আমরা।’ ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, সকালে পরিবেশ উত্তপ্ত ছিল। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য পুলিশ সবসময় সজাগ রয়েছে। এ বিষয়ে জানতে ইউএনও মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow