ফ্যাশনে এগিয়ে থাকতে স্কার্ট দিয়ে তৈরি করুন ট্রেন্ডিং লুক

ফ্যাশনের জগতে ট্রেন্ড বদলায় প্রায় প্রতি মৌসুমেই। কখনো পোশাকের কাট, কখনো রং, আবার কখনও প্রিন্ট হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এমন কিছু পোশাক রয়েছে, যেগুলো সময়ের সঙ্গে নতুন রূপে ফিরে আসে বারবার। স্কার্ট তেমনই একটি ফ্যাশন আইটেম। আর ২০২৬ সালের বর্ষার ফ্যাশনে সবচেয়ে বেশি নজর কাড়ছে ফ্লোরাল স্কার্ট। যারা আরামদায়ক, হালকা এবং একই সঙ্গে স্টাইলিশ পোশাক পরতে পছন্দ করেন, তাদের জন্য ফ্লোরাল স্কার্ট হতে পারে আদর্শ পছন্দ। মিনি, মিডি কিংবা ম্যাক্সির স্কার্টই এখন ট্রেন্ডে। আন্তর্জাতিক ফ্যাশন হাউস গুলোও তাদের স্প্রিং-সামার কালেকশনেও ছোট ফুলের প্রিন্ট থেকে শুরু করে বড় বোটানিক্যাল মোটিফের ফ্লোরাল স্কার্ট নিয়ে এসেছে। বর্ষায় আপনি যদি ট্রেন্ডি অথচ স্বস্তিদায়ক লুক চান, তাহলে জেনে নিন কোন ধরনের ফ্লোরাল স্কার্টের সঙ্গে কীভাবে স্টাইল করবেন। মিনি স্কার্ট বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্যাফেতে সময় কাটানো কিংবা মুভি ডেটের জন্য মিনি ফ্লোরাল স্কার্ট দারুণ একটি পছন্দ। বর্ষাকালে কটন বা হালকা ফেব্রিকের স্কার্ট পরলে যেমন আরাম পাওয়া যায়, তেমনি ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যায়। প্যাস্টেল গোলাপি, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার কিংবা সাদা-ক

ফ্যাশনে এগিয়ে থাকতে স্কার্ট দিয়ে তৈরি করুন ট্রেন্ডিং লুক

ফ্যাশনের জগতে ট্রেন্ড বদলায় প্রায় প্রতি মৌসুমেই। কখনো পোশাকের কাট, কখনো রং, আবার কখনও প্রিন্ট হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এমন কিছু পোশাক রয়েছে, যেগুলো সময়ের সঙ্গে নতুন রূপে ফিরে আসে বারবার। স্কার্ট তেমনই একটি ফ্যাশন আইটেম। আর ২০২৬ সালের বর্ষার ফ্যাশনে সবচেয়ে বেশি নজর কাড়ছে ফ্লোরাল স্কার্ট।

যারা আরামদায়ক, হালকা এবং একই সঙ্গে স্টাইলিশ পোশাক পরতে পছন্দ করেন, তাদের জন্য ফ্লোরাল স্কার্ট হতে পারে আদর্শ পছন্দ। মিনি, মিডি কিংবা ম্যাক্সির স্কার্টই এখন ট্রেন্ডে। আন্তর্জাতিক ফ্যাশন হাউস গুলোও তাদের স্প্রিং-সামার কালেকশনেও ছোট ফুলের প্রিন্ট থেকে শুরু করে বড় বোটানিক্যাল মোটিফের ফ্লোরাল স্কার্ট নিয়ে এসেছে। বর্ষায় আপনি যদি ট্রেন্ডি অথচ স্বস্তিদায়ক লুক চান, তাহলে জেনে নিন কোন ধরনের ফ্লোরাল স্কার্টের সঙ্গে কীভাবে স্টাইল করবেন।

মিনি স্কার্ট

বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্যাফেতে সময় কাটানো কিংবা মুভি ডেটের জন্য মিনি ফ্লোরাল স্কার্ট দারুণ একটি পছন্দ। বর্ষাকালে কটন বা হালকা ফেব্রিকের স্কার্ট পরলে যেমন আরাম পাওয়া যায়, তেমনি ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যায়। প্যাস্টেল গোলাপি, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার কিংবা সাদা-কালো ফুলেল নকশার স্কার্ট এখন বেশ জনপ্রিয়। এর সঙ্গে সাদা টি-শার্ট, ক্রপ টপ, ট্যাঙ্ক টপ বা ফুলহাতা ব্লাউজ অনায়াসেই মানিয়ে যায়।

স্টাইল সম্পূর্ণ করতে সাদা স্নিকার্স, ব্যালে ফ্ল্যাট বা স্ট্র্যাপি স্যান্ডেল পরতে পারেন। ছোট ক্রসবডি ব্যাগ এবং মিনিমাল জুয়েলারি পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলবে।

jagoট্রেন্ডি লুকের জন্য স্কার্টের সঙ্গে বেছে নিন মিনিমাল অ্যাকসেসরিজ

মিডি স্কার্ট

যারা একটু পরিমিত, ক্লাসিক এবং পরিশীলিত স্টাইল পছন্দ করেন, তাদের জন্য ফ্লোরাল মিডি স্কার্ট আদর্শ।
সুতি, সাটিন কিংবা হালকা শিফনের প্লিটেড মিডি স্কার্ট এবারের মৌসুমে বেশ জনপ্রিয়। বিশেষ করে ফুশিয়া, গোলাপি, সেজ গ্রিন, লাইলাক ও হালকা হলুদ রঙের মিডি স্কার্ট ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে।
অফিসে পরার জন্য মিডি স্কার্টের সঙ্গে সাদা শার্ট বা সলিড রঙের টপ বেছে নিতে পারেন। আবার ডিনার বা ডেটের জন্য সাটিন টপস কিংবা সফট নিট টপসও দারুণ মানিয়ে যায়।জুতার ক্ষেত্রে ব্যালে ফ্ল্যাট, ব্লক হিল, মিউলস বা ক্লাসিক পাম্পস পুরো লুককে আরও পরিপাটি করে তোলে।

jagoসাদা টপের সঙ্গে ফ্লোরাল স্কার্ট সবসময়ই ক্লাসিক কম্বিনেশন

ফ্লোরাল ম্যাক্সি স্কার্ট

যারা আরাম ও স্টাইল-দুটাকেই সমান গুরুত্ব দেন, তাদের জন্য ফ্লোরাল ম্যাক্সি স্কার্ট চমৎকার একটি বিকল্প।
রাফলস, প্লিটেড ডিজাইন কিংবা ফ্লোই শিফনের তৈরি ম্যাক্সি স্কার্ট এখন সবচেয়ে বেশি ট্রেন্ড করছে। পারিবারিক অনুষ্ঠান, অফিস মিটিং, ডিনার পার্টির মতো জায়গাতেই এই স্কার্ট অনায়াসে পরা যায়। ম্যাক্সি স্কার্টের সঙ্গে ফিটেড টি-শার্ট, টেইলরড শার্ট, সাদামাটা টপ কিংবা সিল্ক ব্লাউজ সবচেয়ে ভালো মানায়। এতে পুরো লুক ভারসাম্যপূর্ণ দেখায়।

জুতার ক্ষেত্রে স্নিকার্স, স্ট্র্যাপি স্যান্ডেল, ব্যালে ফ্ল্যাট, ফ্লিপ-ফ্লপ কিংবা হিল-সবই মানিয়ে যায়। অনুষ্ঠানের ধরন অনুযায়ী জুতা নির্বাচন করলেই হবে।

jagoঅফিস থেকে আড্ডায় স্কার্টেই তৈরি করুন ভিন্ন ভিন্ন লুক

স্কার্টের সঙ্গে টপ যেভাবে নির্বাচন করবেন

স্কার্ট যতই সুন্দর হোক, তার সঙ্গে মানানসই টপস না পরলে পুরো স্টাইলের ভারসাম্য নষ্ট হতে পারে।
ভারী ফুলেল প্রিন্ট বা বেশি কাজ করা স্কার্টের সঙ্গে সবসময় সলিড রঙের টপ বেছে নিন। এতে স্কার্টই পুরো লুকের মূল আকর্ষণ হয়ে ওঠে। চাইলে হাতার কাট, পাফ স্লিভ বা বেল স্লিভের মতো ডিজাইন দিয়ে টপে একটু ভিন্নতা আনতে পারেন।

বর্ষায় স্কার্ট পরার সময় যেসব বিষয় মাথায় রাখা-

  • দ্রুত শুকিয়ে যায় এমন কটন, লিনেন ব্লেন্ড বা হালকা ফেব্রিক বেছে নিন।
  • খুব লম্বা স্কার্ট পরে জলাবদ্ধ রাস্তায় হাঁটা এড়িয়ে চলুন।
  • প্যাস্টেল বা সফট টোনের রং বর্ষার আবহের সঙ্গে বেশি মানিয়ে যায়।
  • বড় ফুলেল প্রিন্টের স্কার্টের সঙ্গে একরঙা টপ পরুন।
  • ওয়াটারপ্রুফ ব্যাগ এবং আরামদায়ক জুতা ব্যবহার করলে বর্ষাতেও স্টাইল বজায় থাকবে।

কেন আবার ট্রেন্ডে স্কার্ট

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে আরামদায়ক, বহুমুখী এবং সহজে স্টাইল করা যায়-এমন পোশাকের জনপ্রিয়তা বেড়েছে। ফ্লোরাল স্কার্ট ঠিক সেই চাহিদাই পূরণ করে। একই স্কার্ট বিভিন্ন ধরনের টপ, জুতা ও অ্যাকসেসরিজের সঙ্গে মিলিয়ে অফিস, ভ্রমণ, আড্ডা কিংবা পার্টির জন্য আলাদা আলাদা লুক তৈরি করা সম্ভব।

তাই ২০২৬ সালের বর্ষার ফ্যাশনে ফ্লোরাল স্কার্ট শুধু একটি ট্রেন্ড নয়, বরং আরাম, সৌন্দর্য ও স্টাইলের নিখুঁত সমন্বয় হিসেবেই জায়গা করে নিয়েছে।

সূত্র: ভোগ, রিয়েল টাইম, এলি ম্যাগাজিন, ক্রিশ্চিয়ান ডিওর

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow