ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহটি বৃষ্টির, পরিবারকে নিশ্চিত করলো পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। শুক্রবার (১ মে) বৃষ্টির পরিবারকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছে পরিবার। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, আজ ফ্লোরিডা পুলিশ বিভাগ বৃষ্টির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটির পরিচয় নিশ্চিত করে। পরে বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এ পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জামিল আহমেদ লিমন/ছবি: সংগৃহীত এদিকে, একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২ মে দেশে পাঠানো হবে। মরদেহটি দুবাই হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আগামী ৪ মে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহটি বৃষ্টির, পরিবারকে নিশ্চিত করলো পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির।

শুক্রবার (১ মে) বৃষ্টির পরিবারকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছে পরিবার।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, আজ ফ্লোরিডা পুলিশ বিভাগ বৃষ্টির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটির পরিচয় নিশ্চিত করে। পরে বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

এ পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহটি বৃষ্টির, পরিবারকে নিশ্চিত করেছে পুলিশজামিল আহমেদ লিমন/ছবি: সংগৃহীত

এদিকে, একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২ মে দেশে পাঠানো হবে। মরদেহটি দুবাই হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আগামী ৪ মে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। অভিযোগ রয়েছে, লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহ নামের এক মার্কিন তরুণ তাদের হত্যা করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ স্থানীয় সময় ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধার হয় বৃষ্টির মরদেহের অংশ।

জেপিআই/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow