ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের হ্যাপি হোমস এলাকায় এক বাড়ির একটি ফ্ল্যাট থেকে গৃহবধূর (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার (৫ জুন) রাত ১১টার পর ওই এলাকার বন্ধু বেকারির গলির আব্দুস সাত্তার মিয়ার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম জেসমিন আক্তার বিথী, স্বামী আল আমিনের সঙ্গে আব্দুস সাত্তার মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। যৌতুকের ৫ লাখ টাকা দিতে না পারায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিথীকে প্রায়শই অত্যাচার করতো বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শনিবার (৬ জুন) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়। আসামিরা হলেন - আল আমিন ও তার ভাই মোক্তার হোসেন এবং মোক্তারের স্ত্রী হালিমা আক্তার। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, সাত বছর আগে আল আমিনের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য জেসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আল আমিন। গতকাল (শুক্রবার) রাত ৯টা ৭ মিনিটের দিকে জেসমিন ফোন করে তার বাবাকে যৌতুকের টাকার জন্য তার ওপর নির্যাতনের খবর জানান। এরপর রাত সাড়ে ৯টার দিকে ফ্যানে
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের হ্যাপি হোমস এলাকায় এক বাড়ির একটি ফ্ল্যাট থেকে গৃহবধূর (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার (৫ জুন) রাত ১১টার পর ওই এলাকার বন্ধু বেকারির গলির আব্দুস সাত্তার মিয়ার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম জেসমিন আক্তার বিথী, স্বামী আল আমিনের সঙ্গে আব্দুস সাত্তার মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। যৌতুকের ৫ লাখ টাকা দিতে না পারায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিথীকে প্রায়শই অত্যাচার করতো বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আজ শনিবার (৬ জুন) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়। আসামিরা হলেন - আল আমিন ও তার ভাই মোক্তার হোসেন এবং মোক্তারের স্ত্রী হালিমা আক্তার।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, সাত বছর আগে আল আমিনের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য জেসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আল আমিন। গতকাল (শুক্রবার) রাত ৯টা ৭ মিনিটের দিকে জেসমিন ফোন করে তার বাবাকে যৌতুকের টাকার জন্য তার ওপর নির্যাতনের খবর জানান। এরপর রাত সাড়ে ৯টার দিকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জেসমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, রাত ১১টার দিকে কল পেয়ে পুলিশ বন্ধু বেকারির গলির আব্দুস সাত্তার মিয়ার বাড়ির ওই ফ্ল্যাটে যায়। সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জেসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার দুই হাতে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
What's Your Reaction?