বইমেলায় নজর কাড়ছে ব্যতিক্রমী স্টল ‘অ আ ক খ’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে জমে উঠেছে অমর একুশে বইমেলা। সেখানে নানা প্রকাশনা প্রতিষ্ঠান ও সংগঠনের ভিড়ে এরই মধ্যে দৃষ্টি কেড়েছে ব্যতিক্রমধর্মী একটি স্টল- ‘অ আ ক খ’। অন্যান্য স্টলের তুলনায় এ স্টলের সাজসজ্জা ও উপস্থাপনায় রয়েছে ভিন্নতা। এটি সাজানো হয়েছে পাটের চট দিয়ে, যা একদিকে যেমন গ্রামীণ আবহ তৈরি করেছে, অন্যদিকে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের দৃষ্টান্তও তুলে ধরেছে। স্টলের ওপরের অংশে বিভিন্ন বইয়ের পৃষ্ঠা ব্যবহার করে তৈরি করা হয়েছে নান্দনিক সাজসজ্জা। দেয়ালজুড়ে লাগানো হয়েছে নানা ধরনের ঈদকার্ড, যেখানে বিভিন্ন ছবি ও কথামালা স্থান পেয়েছে। সব মিলিয়ে স্টলটি দর্শনার্থীদের কাছে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্টলটিতে দায়িত্বে থাকা একজন জানান, ‘অ আ ক খ’ মূলত একটি সংস্কৃতিকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর কার্যক্রম তুলে ধরার অংশ হিসেবেই বইমেলায় এই স্টল নেওয়া হয়েছে। সংগঠক শেখ ফাতিমা পাপিয়া বলেন, ‘আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করি। যার নাম ‘অ আ ক খ’। সেই জায়গা থেকেই স্টলের নামকরণ করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য সাহিত্য ও সংস্কৃতিকে ঘিরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা

বইমেলায় নজর কাড়ছে ব্যতিক্রমী স্টল ‘অ আ ক খ’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে জমে উঠেছে অমর একুশে বইমেলা। সেখানে নানা প্রকাশনা প্রতিষ্ঠান ও সংগঠনের ভিড়ে এরই মধ্যে দৃষ্টি কেড়েছে ব্যতিক্রমধর্মী একটি স্টল- ‘অ আ ক খ’।

অন্যান্য স্টলের তুলনায় এ স্টলের সাজসজ্জা ও উপস্থাপনায় রয়েছে ভিন্নতা। এটি সাজানো হয়েছে পাটের চট দিয়ে, যা একদিকে যেমন গ্রামীণ আবহ তৈরি করেছে, অন্যদিকে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের দৃষ্টান্তও তুলে ধরেছে। স্টলের ওপরের অংশে বিভিন্ন বইয়ের পৃষ্ঠা ব্যবহার করে তৈরি করা হয়েছে নান্দনিক সাজসজ্জা। দেয়ালজুড়ে লাগানো হয়েছে নানা ধরনের ঈদকার্ড, যেখানে বিভিন্ন ছবি ও কথামালা স্থান পেয়েছে। সব মিলিয়ে স্টলটি দর্শনার্থীদের কাছে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্টলটিতে দায়িত্বে থাকা একজন জানান, ‘অ আ ক খ’ মূলত একটি সংস্কৃতিকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর কার্যক্রম তুলে ধরার অংশ হিসেবেই বইমেলায় এই স্টল নেওয়া হয়েছে।

বইমেলায় নজর কাড়ছে ব্যতিক্রমী স্টল ‘অ আ ক খ’

সংগঠক শেখ ফাতিমা পাপিয়া বলেন, ‘আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করি। যার নাম ‘অ আ ক খ’। সেই জায়গা থেকেই স্টলের নামকরণ করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য সাহিত্য ও সংস্কৃতিকে ঘিরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা। সংগঠনটির অনলাইনভিত্তিক নানা কার্যক্রম রয়েছে। নিয়মিত লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কবিতা ও চিঠি পাঠ করা এবং নতুন লেখকদের লেখালেখিতে উৎসাহ দেওয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনটির সদস্যরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।’

পাপিয়া আরও বলেন, ‘রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় আমাদের সংগঠনের কার্যক্রম রয়েছে। আমরা কবি, শিল্পী ও সাহিত্যিকদের নিয়ে নিয়মিত নানা আয়োজন করে থাকি। বইমেলায় স্টল নেওয়ার উদ্দেশ্যও মূলত সাহিত্যপ্রেমীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা।’

মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা ব্যতিক্রমধর্মী এই স্টলটি ঘিরে আগ্রহ প্রকাশ করছেন। অনেকেই স্টলের ভিন্নধর্মী সাজসজ্জা দেখার জন্য দাঁড়াচ্ছেন এবং ছবি তুলছেন। কেউ কেউ গিয়ে সংগঠনটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

এফএআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow