বইয়ের নিচে লুকিয়ে রাখা ছিল রিভলবার

শরীয়তপুরের নড়িয়ায় অভিযান চালিয়ে একটি রিভলবার, তিনটি কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, পাসপোর্ট ও মোবাইলসহ সেলিম বেপারী ওরফে এসএম সেলিম (৪৬) নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) ভোরে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সেলিম বেপারী ওই এলাকার মৃত রোস্তম আলী বেপারীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সেলিম বেপারীর নামের ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে খবর পেয়ে তার বসতঘরে অভিযান চালায় পুলিশ। এসময় তার ঘরের ভেতরে থাকা একটি স্যুটকেসের ওপর বইয়ের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট এবং একটি মোবাইলফোন জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে সেলিম বেপারীকে আটক করা হয়। আরও পড়ুন পুলিশ দেখে পালাতে যাওয়া যুবকের কাছে মিললো পিস্তল নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জব্দ হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিধান মজুমদার অনি/

বইয়ের নিচে লুকিয়ে রাখা ছিল রিভলবার

শরীয়তপুরের নড়িয়ায় অভিযান চালিয়ে একটি রিভলবার, তিনটি কার্তুজ, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, পাসপোর্ট ও মোবাইলসহ সেলিম বেপারী ওরফে এসএম সেলিম (৪৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) ভোরে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সেলিম বেপারী ওই এলাকার মৃত রোস্তম আলী বেপারীর ছেলে।

বইয়ের নিচে লুকিয়ে রাখা ছিল রিভলবার

পুলিশ সূত্রে জানা যায়, সেলিম বেপারীর নামের ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে খবর পেয়ে তার বসতঘরে অভিযান চালায় পুলিশ। এসময় তার ঘরের ভেতরে থাকা একটি স্যুটকেসের ওপর বইয়ের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট এবং একটি মোবাইলফোন জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে সেলিম বেপারীকে আটক করা হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জব্দ হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিধান মজুমদার অনি/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow